চট্টগ্রাম ব্যুরো | সূর্যোদয় : ফটিকছড়ি উত্তর উপজেলার দাঁতমারা রাবার বাগান মসজিদের ইমাম হাফেজ সফিকের সহায়তায় পাচার হচ্ছে সরকারী বাগানের বিপুল পরিমানের রাবার। জানাগেছে, দাঁতমারা রাবার বাগান থেকে রাবার চুরি করে বৈধতা সৃষ্ঠির মাধ্যমে এসব রাবার পাচার হচ্ছে। সরকারি রাবার বাগান থেকে অবৈধভাবে রাবার চুরি ও পাচারের ঘটনা একটি গুরুতর সমস্যা, যা দেশের অর্থনীতি এবং পরিবেশের ওপর নেতিবাচক প্রভাব ফেলছে। বিশেষ করে ফটিকছড়ির দাঁতমারার রাবার বাগান ও তারাখোঁ রাবার বাগান থেকে আইনবহির্ভূতভাবে কোটি কোটি টাকার রাবার বা কষ পাচার হয়ে যাচ্ছে প্রতিনিয়ত। মাসে লক্ষাধিক টাকার বখরা দিয়ে দাঁতমারা ইউনিয়নের তারাখোঁ রাবার বাগান ও দাঁতমারা রাবার বাগানসহ বিভিন্ন বাগান থেকে চোরাই পথে পাচার হচ্ছে কোটি টাকার কাঁচা রাবার। ফটিকছড়ি উত্তর উপজেলার হেঁয়াকো থেকে বারৈয়ারহাট পর্যন্ত অন্তত ৮টি স্পটে নিয়মিত মাসোহারা দিয়ে কাঁচা রাবার পাচার করছে বাগান মসজিদের ইমাম হাফেজ সফিকে নেতুত্বে সংঘবদ্ধ একটি চক্র। সূত্রে জানা গেছে, ফটিকছড়ি উত্তর উপজেলার সংঘবদ্ধ পাচারকারীরা ওই রাবার কারখানায় প্রতি মাসে পাচার করছে কোটি টাকা মূল্যের দেড়শ’ টন কাঁচা রাবার। বস্তা ভর্তি কাঁচা রাবার ক্রয়-বিক্রয় নিষিদ্ধ থাকলেও ফ্যাক্টরীর কাগজপত্র ব্যবহার করে প্রকাশ্যে চলছে পাচার কাজ। বিভিন্ন প্রতিষ্ঠানের কাগজপত্র ব্যবহার করে আইনের চোখ ফাঁকি দিয়ে অব্যাহত রয়েছে পাচার কার্যক্রম। এতে লোকসানের মুখে পড়েছে সম্ভাবনাময় সরকারী ৪টি রাবার বাগান।
০১:২৩ অপরাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
সর্বাধিক পঠিত














