০৭:৫৫ অপরাহ্ন, রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বিদেশে পাঠানোর নামে মানব পাচারকারী নোয়াখালীর সফিকের প্রতারণা

  • আপডেট: ০৩:০০:৪৭ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
  • 24

সূর্যোদয় ডেস্ক : সৌদি আরবে লোক পাঠানোর নামে দেশের বিভিন্ন জেলার মানুষের কাছ থেকে মোটা অংকের টাকা হাতিয়ে নিয়ে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে মানব পাচারকারী নোয়াখালীর সফিক প্রকাশ সপুর বিরুদ্ধে। জানাগেছে, উচ্চ বেতনের প্রলোভন দেখিয়ে অর্থ আত্মসাৎ এবং প্রবাসে নিয়ে নির্যাতনের অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। পাচারকারী নোয়াখালীর সফিক প্রকাশ সপুর প্রতারণার শিকার হয়ে সাভার, বরিশালসহ কয়েকটি অঞ্চলের অন্তত ২১টি পরিবার আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। সুত্র জানায়, কোনো বৈধ লাইসেন্স ছাড়াই সরকারি দপ্তরের চোখ ফাঁকি দিয়ে বিদেশে লোক পাঠানোর নামে নগদ অর্থ বা পাসপোর্ট হাতিয়ে নেওয়া। ভুয়া মেডিকেল টেস্ট বা ট্রেনিং: মেডিকেল পরীক্ষা কিংবা বাধ্যতামূলক প্রি-ডিপার্চার ওরিয়েন্টেশনের নামে অতিরিক্ত টাকা দাবি করাই হচ্ছে সপুর প্রতারণার কৌশল। ভুক্তভোগীদের অভিযোগ, বিদেশে ভালো বেতনে চাকরি, থাকা-খাওয়ার ব্যবস্থা ও দ্রুত ভিসার প্রলোভন দেখিয়ে বেকার যুবকদের টার্গেট করে মানব পাচারকারী নোয়াখালীর সফিক প্রকাশ সপু। অনেকে জমি বিক্রি ও ধারদেনা করে টাকা সফিক প্রকাশ সপুর হাতে তুলে দেন। টাকা দেওয়ার পরই শুরু হয় টালবাহানা। কখনো ভিসা জটিলতা, কখনো কাগজপত্রের সমস্যা, আবার কখনো বিদেশে নিয়োগকর্তার নানা অজুহাত দেখিয়ে সময়ক্ষেপণ করা হয়। একপর্যায়ে মানব পাচারকারী নোয়াখালীর সফিক প্রকাশ সপু যোগাযোগ বন্ধ করে আত্মগোপনে রয়েছেন। প্রতিশ্রুতি অনুযায়ী কাজ না পাওয়ায় অনেককে দিনের পর দিন বেকার থাকতে হচ্ছে। এতে থাকা-খাওয়ার খরচ চালানো, পরিবারের কাছে টাকা পাঠানো কিংবা ঋণের কিস্তি পরিশোধ করা কঠিন হয়ে পড়ছে। কেউ কেউ পুলিশের হয়রানি এবং জেল জুলুমের শিকার হচ্ছেন।

সর্বাধিক পঠিত