০১:৩৩ পূর্বাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

সিলেটে ওসমানীনগর উপজেলায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৯

  • আপডেট: ০১:০৬:১২ অপরাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০২৬
  • 8

সূর্যোদয় ডেস্ক ● || ● সিলেটের ওসমানীনগর উপজেলার কাশিকাপন এলাকার ঢাকা-সিলেট মহাসড়কে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৯ জন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৩০ জন। শুক্রবার ৭ আগস্ট সকালে সাড়ে ৭টার দিকে উপজেলার কাশিকাপন এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। ঢাকাগামী ‘ইউনিক পরিবহন’-এর একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা সিলেটগামী ‘বেঙ্গল স্লিপার কোচ’-এর মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ইউনিক পরিবহনের বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে গভীর খাদে পড়ে যায়। ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, বেঙ্গল পরিবহন ও ইউনিক পরিবহনের বাস দুটির মধ্যে এ দুর্ঘটনা ঘটে। সংঘর্ষের তীব্রতায় ইউনিক পরিবহনের বাসটি সড়কের পাশে খাদে পড়ে যায়। নিহতদের মধ্যে একজন শিশুও রয়েছে। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে তিনি বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা বেঙ্গল পরিবহনের একটি বাস ও সিলেট থেকে ছেড়ে যাওয়া ইউনিক পরিবহনের একটি বাস উপজেলার দয়ামীর এলাকায় পৌঁছালে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ইউনিক পরিবহনের বাসটি সড়কের পাশের খাদে পড়ে যায়। তিনি আরও জানান, নিহতরা সবাই ইউনিক পরিবহনের যাত্রী। আহতদের বেশির ভাগও ইউনিক পরিবহনের যাত্রী। এ পর্যন্ত অন্তত ৩০ জনকে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। তবে এখনো হতাহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি।প্রত্যক্ষদর্শীরা দুর্ঘটনার জন্য তারা বেঙ্গল পরিবহনের বাসটিকে দায়ী করছেন। দুর্ঘটনায় ঘটনাস্থলেই ইউনিক পরিবহনের ৭ জন যাত্রী নিহত হন। পরে আহতদের উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক এক শিশুসহ আরও দুইজনকে মৃত ঘোষণা করেন। এতে মোট নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ৯ জনে। এ দুর্ঘটনায় আরও বহু যাত্রী আহত হয়েছেন। নিহতদের সবাই ইউনিক পরিবহনের যাত্রী ছিলেন বলে নিশ্চিত করেছে পুলিশ। পুলিশ জানায়, শুক্রবার সকাল ৭টা ১০ মিনিটের সময় ওসমানীনগর উপজেলার কাশিকাপন এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে একটি ইউনিক পরিবহনের যাত্রীবাহী বাস (রেজি: নং- ঢাকা মেট্টো ব- ১৫-২৫৬৩) এবং সিলেটমুখী একটি বেঙ্গল পরিবহনের যাত্রীবাহী বাস (যাহার রেজি: নং- ঢাকা মেট্টো -ব ১২-৫৯৮৭) মুখোমুখি সংঘর্ষ হয়। ওসমানীনগর থানার ডিউটি অফিসার ও উপপরিদর্শক (এসআই) আমিনুল ইসলাম বলেন, সকালে ইউনিক পরিবহন ও বেঙ্গল পরিবহনের দুটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। তাৎক্ষণিকভাবে হতাহত ব্যক্তিদের পরিচয় জানা যায়নি। পুলিশ তাদের পরিচয় জানার চেষ্টা করছে।

সর্বাধিক পঠিত

প্রধানমন্ত্রীর সফরের আগে দাঁতমারায় আ: লীগ নেতাদের আনাগোনা, নজরদারিতে প্রশাসন

সিলেটে ওসমানীনগর উপজেলায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৯

আপডেট: ০১:০৬:১২ অপরাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০২৬