০৪:০২ অপরাহ্ন, শুক্রবার, ০৫ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

শিশু রামিসা হত্যা মামলার রায় আগামী ৭ জুন রবিবার

  • আপডেট: ০৪:১৭:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
  • 14

সূর্যোদয় ডেস্ক : ঢাকার পল্লবীতে আট বছর বয়সি রামিসা আক্তারকে ধর্ষণ ও হত্যার ঘটনায় দায়ের করা মামলার রায় আগামী ৭ জুন রবিবার। আজ ৪ জুন বৃহস্পতিবার ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীনের আদালতে আলোচিত এ হত্যা মামলায় যুক্তিতর্ক উপস্থাপনের পর রায়ের জন্য আগামী ৭ জুন রবিবার ধার্য করেন। সকালেই মামলার আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারকে আদালতে হাজির করা হয়। গত ২ মঙ্গলবার এ মামলার সাক্ষ্যগ্রহণ শেষ হয়। ১৭ সাক্ষীর মধ্যে ১৬ জনের সাক্ষ্য নেন আদালত। এর আগের দিন আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন একই আদালত। গত ১৯ মে দুপুরে পল্লবীর ১১ নম্বর সেকশনের বি ব্লকের একটি ভবনের ফ্ল্যাট থেকে শিশু রামিসার লাশ উদ্ধার করে পুলিশ।পুলিশ জানায়, ওইদিন সকালে পাশের ফ্লাটের বাসিন্দা ৩২ বছরের সোহেল শিশুটিকে গলা কেটে হত্যার পর মাথা শরীর থেকে বিচ্ছিন্ন করে ফেলে। এরপর ফ্ল্যাটের সাবলেট এই ভাড়াটে গ্রিল কেটে পালিয়ে যান। তবে তার স্ত্রী স্বপ্না আক্তার ঘরেই ছিলেন। পুলিশ বাসা থেকে স্বপ্নাকে আটক করে। পরে সন্ধ্যায় সোহেলকে নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে গ্রেপ্তার করা হয়। সেদিনই রামিসার বাবা আব্দুল হান্নান মোল্লা দুজনকে আসামি করে পল্লবী থানায় মামলা করেন। আসামি সোহেল রানা দোষ স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন। মামলাটি তদন্ত করে গত ২৪ মে তদন্ত কর্মকর্তা পল্লবী থানার এসআই অহিদুজ্জামান দুজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেন।

সর্বাধিক পঠিত

দৌলতদিয়ার ৭ নম্বর ফেরিঘাটে ডুবে যাওয়া বাস উদ্ধার

শিশু রামিসা হত্যা মামলার রায় আগামী ৭ জুন রবিবার

আপডেট: ০৪:১৭:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬