০২:২০ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

শিশুসন্তানসহ গ্রেফতার যুব মহিলা লীগ নেত্রীর জামিন

  • আপডেট: ০২:০২:২৯ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬
  • 9

সূর্যোদয় ডেস্ক : গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে দেড় মাসের শিশুসহ জামিনে মুক্তি পেয়েছেন বিস্ফোরক ও সহিংসতার মামলায় গ্রেফতার যুব মহিলা লীগ নেত্রী শিল্পী বেগম। কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার কাওয়ালিন নাহার জানান, বুধবার (২২ এপ্রিল) বেলা সাড়ে ১২টার দিকে দেড় মাস বয়সী শিশুসন্তানসহ শিল্পী বেগম কারাগার থেকে মুক্ত হন। রাজধানীর তেজগাঁও থানায় দায়ের করা ২০২৪-এর জুলাই মাসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে হামলা, ভাঙচুর, লুটপাটের অভিযোগে করা মামলায় সোমবার (২০ এপ্রিল) গ্রেফতার করা হয় শিল্পী বেগমকে। মঙ্গলবার তাকে এক মাস ১৬ দিন বয়সী শিশুসন্তানসহ কারাগারে পাঠানো হয়েছিল। মাত্র দেড় মাস বয়সী শিশুসন্তানসহ যুব মহিলা লীগ নেত্রী শিল্পীকে কারাগারে পাঠানোর ঘটনায় সামাজিক মাধ্যমে ব্যাপক সমালোচনার ঝড় উঠে। আসামিপক্ষের আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখি বলেন, এমন নিষ্ঠুর নজির এ দেশের মানুষ আজ দেখলো। যেখানে একজন মাকে তার এক মাস ১৬ দিনের দুধের শিশুসহ পুলিশ ধরে নিয়ে আসে। এর মাধ্যমে মা ও শিশুর মানবাধিকার লঙ্ঘন করা হয়েছে।

সর্বাধিক পঠিত

বাবার সঙ্গে দ্বন্দ্বের জেরে এসএসসি পরীক্ষার্থী ছাত্রীকে হাতুড়িপেটা

শিশুসন্তানসহ গ্রেফতার যুব মহিলা লীগ নেত্রীর জামিন

আপডেট: ০২:০২:২৯ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬