সূর্যোদয় ডেস্ক : সুপ্রিম কোর্টের আইনজীবী মো. আবুল হাসানকে সহকারী অ্যাটর্নি জেনারেলের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। সোমবার (৬ এপ্রিল) রাষ্ট্রপতির আদেশক্রমে আইন মন্ত্রণালয়ের সলিসিটর সানা মো. মাহরুফ হোসাইনের সই করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট মো. আবুল হাসানের সহকারী অ্যাটর্নি জেনারেল পদের নিয়োগ আদেশ বাতিলক্রমে তাকে উক্ত পদের দায়িত্ব হতে অব্যাহতি প্রদান করা হলো। এ আদেশ অবিলম্বে কার্যকর হবে। এর আগে ব্যক্তিগত কারণ দেখিয়ে গত ২ এপ্রিল অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের মাধ্যমে রাষ্ট্রপতি বরাবর পদত্যাগপত্র দিয়েছেন সহকারী এটর্নি জেনারেল মুহা. মুজাহিদুল ইসলাম ও আহমদ মুসাননা চৌধুরী।
০২:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ৩০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:



















