০৩:৩১ পূর্বাহ্ন, শনিবার, ০৪ জুলাই ২০২৬, ১৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

জামিনে মুক্তি পেয়েছেন সাংবাদিক আনিস আলমগীর

  • আপডেট: ০৮:১৯:৫০ অপরাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬
  • 54

গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন সাংবাদিক আনিস আলমগীর। কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এর সিনিয়র জেল সুপার আল মামুন বিষয়টি নিশ্চিত করেছেন। শনিবার (১৪ মার্চ) দুপুরে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ থেকে তিনি জামিনে মুক্তি পান। সিনিয়র জেল সুপার সুপার আল মামুন জানান, সাংবাদিক আনিস আলমগীরের জামিনের যাবতীয় কাগজপত্র কারাগারে পৌঁছে। পরে যাচাই-বাছাই করে দুপুর ২টা ৩৫ মিনিটে তিনি স্বজনদের সঙ্গে কারাগার থেকে বের হন। গত বুধবার দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় সাংবাদিক আনিস আলমগীরের জামিন মঞ্জুর করে আদালত। এ নিয়ে আনিস আলমগীর তার বিরুদ্ধে থাকা দুটি মামলাতেই জামিন পান। সে ক্ষেত্রে আনিস আলমগীরের কারা মুক্তিতে আইনি বাধা নেই বলে জানিয়েছিলেন তার আইনজীবী তাসলিমা জাহান। জিজ্ঞাসাবাদের জন্য গত বছরের ১৪ ডিসেম্বর রাতে রাজধানীর ধানমন্ডির একটি ব্যায়ামাগার থেকে আনিস আলমগীরকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগে (ডিবি) নেওয়া হয়। পরদিন ১৫ ডিসেম্বর তাকে উত্তরা পশ্চিম থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার করা হয়। পরে তাকে পাঁচ দিন রিমান্ডে নেওয়া হয়। রিমান্ড শেষে তাকে কারাগারে পাঠানো হয়। সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ৫ মার্চ আনিস আলমগীরকে জামিন দেন উচ্চ আদালত।

আধুনগর ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ৭ সদস্যের অনাস্থা, দুর্নীতি-অনিয়মের অভিযোগে শোকজ

জামিনে মুক্তি পেয়েছেন সাংবাদিক আনিস আলমগীর

আপডেট: ০৮:১৯:৫০ অপরাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬