ডেস্ক রিপোর্ট, সূর্যোদয় : পটুয়াখালী জেলা কারাগারে অসুস্থ হয়ে দুমকি উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শফিকুল ইসলাম খাঁনের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বিকেল আনুমানিক ৪টা ২০ মিনিটে তিনি হৃদযন্ত্রের জটিলতায় অসুস্থ হয়ে পড়েন। কারা কর্তৃপক্ষ জানায়, অসুস্থ হয়ে পড়লে প্রথমে তাকে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য বরিশালের শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। জানাগেছে, মৃত শফিকুল ইসলাম খাঁন পটুয়াখালীর দুমকি উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ছিলেন। বর্তমানে তার মরদেহ বরিশালের শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে। পটুয়াখালী জেলা কারাগারের নিয়োজিত চিকিৎসক ডা. মো. জিয়া জানান, শফিকুল ইসলাম খাঁন দীর্ঘদিন ধরে হৃদরোগে ভুগছিলেন। তার শারীরিক অবস্থা বেশ কিছুদিন ধরেই আশঙ্কাজনক ছিল। আজ ২৭ ফেব্রুয়ারি শুক্রবার হঠাৎ অবস্থার অবনতি হলে দ্রুত হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। পটুয়াখালী জেলা কারাগারের জেলার মো. আব্দুর রব মিয়া বলেন, তার হার্টে ব্লক ছিল। প্রায়ই চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হতো। আজ বিকেল ৪ টা ২০ মিনিটের দিকে অসুস্থ হয়ে পড়লে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। পরে বরিশালে পাঠানো হলে সেখানেই তিনি মারা যান। কারা সূত্রে জানা গেছে, ২০২৫ সালের ১১ আগস্ট তাকে পটুয়াখালী জেলা কারাগারে পাঠানো হয়। তার বিরুদ্ধে রাজনৈতিক মামলা ছিল বলে জানিয়েছে পটুয়াখালী জেলা কারাগারের কর্তৃপক্ষ।
০৫:০৫ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
কারাগারে অসুস্থ হয়ে দুমকি উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতির মৃত্যু
সর্বাধিক পঠিত




















