০৫:২৮ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

কর্মীর কল্যাণ ও সুরক্ষায় সৌদির সঙ্গে সাধারণ শ্রম চুক্তি করবে বাংলাদেশ

  • আপডেট: ০১:১৯:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫
  • 81

অজয় মল্লিক, সৌদি আরব ব্যুরো : সৌদি আরবের সঙ্গে সাধারণ শ্রম চুক্তি করবে বাংলাদেশ। বাংলাদেশ থেকে মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবে কর্মী যাওয়ার ক্ষেত্রে এতদিন নির্ভর করা হতো নিয়োগকর্তার সঙ্গে কর্মীর কর্মচুক্তির ওপর। কারণ সৌদি আরবের সঙ্গে বাংলাদেশের সাধারণ কোনও শ্রম চুক্তি ছিল না। শুধু গৃহকর্মী নিয়োগের জন্য একটি চুক্তি করা হয়েছিল দেশটির সঙ্গে। অভিবাসন ব্যয় নিয়ন্ত্রণ, কর্মীর কল্যাণ ও সুরক্ষা নিশ্চিতে সৌদি আরবের সঙ্গে এখন সাধারণ শ্রম চুক্তি করবে বাংলাদেশ। ইতোমধ্যে এই চুক্তির খসড়া প্রস্তুত হয়ে গেছে। প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস জাতিসংঘ সফর শেষে এই চুক্তি সই হওয়ার সম্ভাবনা আছে বলে জানা গেছে। তবে চুক্তি সই হবে সৌদি আরবে। কূটনৈতিক সূত্রে জানা যায়, সৌদি আরবের সঙ্গে বাংলাদেশের একটাই গৃহকর্মী নিয়োগ চুক্তি ছিল, যেটি ২০১৫ সালে সই হয়েছিল। সৌদি আরবের শ্রম মন্ত্রণালয়ের প্রতিনিধিদলের ঢাকা সফরের সময় চুক্তিটি সই হয়। ওই চুক্তির মাধ্যমে নির্ধারিত হয় গৃহকর্মীদের মাসিক বেতন হবে ৮০০ রিয়াল এবং অভিবাসন ব্যয় নিয়ন্ত্রণ করবে সৌদি আরব। জানাগেছে, সৌদি আরবের সঙ্গে চুক্তির মূল উদ্দেশ্যে হলো কর্মীর সুরক্ষা, নির্ধারিত চাকরিসহ শ্রম অধিকার নিশ্চিত করা। চুক্তি অনুযায়ী উভয়পক্ষ একটি সহজ অভিবাসন প্রক্রিয়া, কাজে নিয়োগ এবং প্রত্যাবাসন প্রক্রিয়া তৈরি করবে, যেটি আন্তর্জাতিক মান এবং আইন অনুযায়ী নিশ্চিত করা হবে। সংশ্লিষ্টরা মনে করছেন, ভবিষ্যতে কর্মী নিয়োগের একটা সুশৃঙ্খল পথ তৈরি হবে এই চুক্তির মাধ্যমে। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সূত্রে জানা যায়, চুক্তি করতে আগামী ৬ অক্টোবর সৌদি আরব আসবেন উপদেষ্টা ড. আসিফ নজরুল। ৭ অক্টোবর চুক্তিসই হওয়ার কথা রয়েছে। বিগত সরকারের আমলে অনেকবার এই চুক্তির চেষ্টা করা হয়েছে, কিন্তু হয়নি। ভারত কিংবা পাকিস্তানের সঙ্গে তাদের এই চুক্তি নেই, বাংলাদেশের সঙ্গে যে চুক্তি হতে যাচ্ছে। চুক্তিটি হলে সৌদি আরবে শ্রমিকদের নিরাপত্তা এবং সুরক্ষা আরও বৃদ্ধি পাবে বলে।

সর্বাধিক পঠিত

বুলেট ট্রেনে বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী

কর্মীর কল্যাণ ও সুরক্ষায় সৌদির সঙ্গে সাধারণ শ্রম চুক্তি করবে বাংলাদেশ

আপডেট: ০১:১৯:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫