চট্টগ্রাম ব্যুরো : চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার হেঁয়াকো বনানী ডিগ্রি কলেজের পরিচালনা কমিটির সভাপতি হিসেবে কর্নেল (অব:) আজিম উল্লাহ বাহারকে সভাপতি নিয়োগ দেওয়ার প্রতিবাদে ৪ আগস্ট, সোমবার সকাল ১১টায় কলেজ ক্যাম্পাসে একটি প্রতিবাদী বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিলটি কলেজ ক্যাম্পাস প্রদক্ষিণ করেন এবং সভাপতি নিয়োগের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন। মিছিল শেষে এতে বক্তব্য রাখেন ভূজপুর থানা জামায়াতের সহ-সেক্রেটারি আবু তাহের, দাঁতমারা ইউনিয়ন জামায়াত ইসলামীর আমীর মাষ্টার জাহাঙ্গীর আলম, জামায়াত নেতা এবি.এম. সিদ্দিক, নুরুল আলম ও নুরুল ইসলামসহ আরও অনেকে। বক্তারা অভিযোগ করেন, আজিম উল্লাহ বাহারের নিয়োগ শিক্ষাঙ্গনের স্বার্থের পরিপন্থী এবং এটি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। তারা অবিলম্বে এই সিদ্ধান্ত বাতিলের দাবি জানান।
০৫:৫৩ পূর্বাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬, ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:




















