০৬:৫০ পূর্বাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

হেঁয়াকো বনানী ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

  • আপডেট: ০৬:৫৭:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫
  • 129

চট্টগ্রাম ব্যুরো : চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার হেঁয়াকো বনানী ডিগ্রি কলেজে চলছে নানা অনিয়ম ও স্বেচ্ছাচারিতার অভিযোগ। প্রতিষ্ঠানটির ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. গোলাম সরোয়ারের বিরুদ্ধে উঠেছে প্রশাসনিক ক্ষমতার অপব্যবহার, অনুপস্থিতির পরও বেতন গ্রহণ এবং শিক্ষা-পরিবেশ নষ্ট করার মত গুরুতর অভিযোগ। বিশ্বস্ত সূত্রে জানা গেছে, অধ্যক্ষ গোলাম সরোয়ার নিয়মিত কলেজে উপস্থিত না থাকলেও মাসিক পূর্ণ বেতন উত্তোলন করে যাচ্ছেন। শিক্ষক-শিক্ষার্থীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে কলেজের একাডেমিক কার্যক্রমে তার সঠিক নেতৃত্ব অনুপস্থিত থাকায় শিক্ষা কার্যক্রমে মারাত্মক বিঘ্ন ঘটছে। একাধিক শিক্ষক জানান, এসব অনিয়মের প্রতিবাদ করলেই তাদের হয়রানির শিকার হতে হচ্ছে। শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে এ নিয়ে চরম অসন্তোষ বিরাজ করছে। কলেজ পরিচালনা কমিটির কয়েকজন সদস্য নাম প্রকাশ না করার শর্তে বলেন, আমরা বারবার অধ্যক্ষকে নিয়ম-নীতির মধ্যে থেকে কাজ করার পরামর্শ দিয়েছি। কিন্তু তিনি কোন কিছু তোয়াক্কা না করে নিজের মতো করে সব কিছু চালিয়ে যাচ্ছেন। অপরদিকে, অধ্যক্ষ গোলাম সরোয়ার অভিযোগ অস্বীকার করে বলেন, আমার বিরুদ্ধে ওঠা অভিযোগ উদ্দেশ্যপ্রণোদিত এবং ভিত্তিহীন। একটি চক্র কলেজের সুনাম নষ্ট করার ষড়যন্ত্রে লিপ্ত। এ বিষয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ সংশ্লিষ্ঠ কলেজ পরিদর্শকের দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি জানান, অভিযোগের বিষয়ে খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। এখন দেখার বিষয়, কলেজ পরিচালনা কমিটি কীভাবে বিষয়টি আমলে নেয় এবং একটি গুরুত্বপূর্ণ শিক্ষাপ্রতিষ্ঠানের পরিবেশ পুনরুদ্ধারে কী পদক্ষেপ গ্রহণ করে।

এনসিপির যুগ্ম সদস্য সচিব তারেক রেজাকে গ্রেফতার

হেঁয়াকো বনানী ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

আপডেট: ০৬:৫৭:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫