মিশু দাশ : ঢাকার উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে প্রবেশে সাংবাদিক এবং অভিভাবকদের বাধা দিচ্ছে মাইলস্টোন কর্তৃপক্ষ। শিক্ষা প্রতিষ্ঠানটির শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ছাড়া কেউ প্রবেশ করতে পারছেন না। বুধবার (২৩ জুলাই) সকাল থেকে এই বিধিনিষেধ জারি করে মাইলস্টোন কর্তৃপক্ষ। দেখা যায়, মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের প্রধান ফটকের ভেতর থেকে তালা ঝুলিয়ে রেখেছে কর্তৃপক্ষ। ফটকের ভেতরে নিরাপত্তাকর্মীরা দাঁড়িয়ে আছেন। পুলিশের কয়েকজন সদস্যও সেখানে বসে আছেন। ণমাধ্যমকর্মীদের ঢুকতে মানা করা হয়েছে। বাইরে গণমাধ্যমকর্মী এবং অভিভাবকরা দাঁড়িয়ে আছেন। এর মধ্যে আশপাশের এলাকায় উৎসব জনতাও আছেন। তাদের কাউকে ভেতরে ঢুকতে দেওয়া হচ্ছে না। কেন ঢুকতে দেওয়া হচ্ছে না, তার জবাবে নিরাপত্তাকর্মীরা জানান, স্কুল কর্তৃপক্ষ তাদের নিষেধ করেছেন।
০৫:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:



















