০৫:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

পক্ষ অবলম্বন করায় হেঁয়াকো বনানী ডিগ্রি কলেজের অধ্যক্ষ তোপের মূখে

  • আপডেট: ০৩:০২:৪৭ অপরাহ্ন, রবিবার, ২০ জুলাই ২০২৫
  • 92

চট্টগ্রাম ব্যুরো : চট্টগ্রাম ফটিকছড়ি উপজেলার হেঁয়াকো বনানী ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ গোলাম সরোয়ারকে রাজনৈতিক পক্ষ অবলম্বনের অভিযোগে হুমকির মুখে পড়তে হয়েছে। আজ ২০ জুলাই রবিবার সকালে স্থানীয়দের জনরোষ থেকে নিজেকে রক্ষা করতে তিনি পুলিশ সাথে নিয়ে কলেজে প্রবেশ করেন। স্থানীয় সূত্রে জানা গেছে, কলেজের অধ্যক্ষ গোলাম সরোয়ার গত ১৮ জুন কলেজের অভিভাবক প্রতিনিধি পদের নির্বাচনে পক্ষ অবলম্বন করেন এবং ভোটে বিজয়ীদের ফলাফল বানচাল করার জোর চেষ্টা চালান। কিন্তু স্থানীয়দের তোপের মূখে সেদিন ফলাফল ঘোষণা করতে বাধ্য হয় তিনি। এর পর থেকে তিনি কলেজে আর আসেননি। বাসায় বসে ফাইলপত্র স্বাক্ষর করেছেন এতদিন। পক্ষ অবলম্বন করায় কিছু প্রভাবশালী মহল ক্ষুব্ধ হয়ে ওঠে তার উপর। এতে করে তার ওপর শারীরিক ও মানসিক হুমকির আশঙ্কা তৈরি হয়। পরিস্থিতি বিবেচনায় কলেজ কর্তৃপক্ষ ও প্রশাসনকে অনুরোধ জানান তাকে নিরাপত্তা দিতে। এ বিষয়ে ভূজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুবুল হক মাহাবুব জানান, কলেজের অধ্যক্ষ আমাকে জানান, তার অনুপস্থিতিতে কে বা কাহারা তার ফাইলপত্র নিয়ে চক্রান্ত করছে তাই বিষয়টি তদন্ত করতে আমি পুলিশ পাঠিয়েছিলাম। তাকে নিরাপত্তা দেয়ার কোন তথ্য আমার কাছে নেই। এ ভারপ্রাপ্ত অধ্যক্ষ গোলাম সরোয়ার বলেন, নিরাপত্তার স্বার্থে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছি। পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে। এ ঘটনায় শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে উৎকণ্ঠা বিরাজ করছে।

সর্বাধিক পঠিত

ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে এখন পর্যন্ত নিহতের সংখ্যা ১৬৪

পক্ষ অবলম্বন করায় হেঁয়াকো বনানী ডিগ্রি কলেজের অধ্যক্ষ তোপের মূখে

আপডেট: ০৩:০২:৪৭ অপরাহ্ন, রবিবার, ২০ জুলাই ২০২৫