সূর্যোদয় ডেস্ক : ফটিকছড়ি উপজেলা বিএনপির অন্যতম নেতা ও জনপ্রিয় সংগঠক নাছির উদ্দিন হায়দার বিপ্লব দৈনিক সূর্যোদয় পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মনির হোসেন নিপু সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন। গত ১১ জুলাই শুক্রবার বিকালে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে তিনি দৈনিক সূর্যোদয়ের ভারপ্রাপ্ত সম্পাদকসহ অন্যান্য সাংবাদিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, ফটিকছড়ির উন্নয়ন ভাবনা এবং আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে আলোচনা করেন। বিএনপি নেতা বিপ্লব বলেন, ফটিকছড়ির জনগণের অধিকার আদায়ে আমাদের আন্দোলন চলমান রয়েছে। গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকা এই আন্দোলনে গুরুত্বপূর্ণ। সূর্যোদয়ের পক্ষ থেকে নেতৃবৃন্দ তার আগমনে কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতে গণতান্ত্রিক মূল্যবোধ ও উন্নয়ন ভাবনার পক্ষে একসাথে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন। এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, বনানী কলেজ গভনিং এডহক কমিটির সাবেক সভাপতি মোজাম্মেল হায়দার বাবু, মো. হুমায়ন কবির আসলাম প্রমূখ।
০৩:৩৯ পূর্বাহ্ন, শনিবার, ০৪ জুলাই ২০২৬, ১৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
সর্বাধিক পঠিত












