০৭:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

নতুন বাজারে চলছে শিক্ষার্থীদের আন্দোলন, দূর্ভোগে মানুষ

  • আপডেট: ১২:৫৬:৩৬ অপরাহ্ন, শনিবার, ২১ জুন ২০২৫
  • 100

সূর্যোদয় প্রতিবেদক : রাজধানীর নতুন বাজার এলাকায় সড়ক অবরোধ করে আন্দোলন করছেন ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ইউআইইউ) শিক্ষার্থীরা। তাদের আন্দোলনের কারণে দূর্ভোগে পড়তে হয়েছে কর্মস্থলগামীসহ সাধারণ মানুষদের। আজ শনিবার ২১ জুন বেলা ১১টায় ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, শিক্ষার্থীরা নতুন বাজার এলাকার ভাটারা থানার সামনের সড়ক অবরোধ করে রেখেছেন। তাদের অবরোধের কারণে যান চলাচল বন্ধ হয়েছে গেছে। রামপুরা থেকে কুড়িল বিশ্বরোডগামী রাস্তায় যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। ফলে কোনো উপায় না পেয়ে কর্মস্থলগামী এবং বিভিন্ন গন্তব্যে যেতে চাওয়া লোকজন যানবাহন থেকে নেমে হেঁটে যাচ্ছেন। এমন কয়েকজন ভুক্তভোগীর সঙ্গে কথা বলে জানা যায়, রাজধানীর এই ব্যস্ততম সড়কে সকাল থেকে এমন অবরোধের কারণে তাদের চরম বিপাকে এবং দুর্ভোগ পোহাতে হচ্ছে। যানবাহন না পেয়ে তাদের হেঁটে গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিতে হয়েছে। এ বিষয়ে ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল হাসান বলেন, আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছি। আন্দোলনটি এখন একেবারে আমাদের থানার সামনে হচ্ছে। ঘটনাস্থলে পর্যাপ্ত সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন রয়েছে। এদিকে শিক্ষার্থীরা বলছেন, তাদের আন্দোলন স্থগিত হবে না যতক্ষণ পর্যন্ত তাদের দাবিদাওয়া মেনে নেওয়া হচ্ছে। তাদের অভিযোগ, পুলিশ তাদের ওপর হামলা করেছে। পুলিশ কোনো গ্রুপকে বিশেষ সুবিধা দেওয়ার জন্য ইচ্ছাকৃতভাবে শিক্ষার্থীদের ওপর চড়া হয়েছে। তবে শিক্ষার্থীদের এমন অভিযোগ অস্বীকার করেছে দায়িত্ব পুলিশ সদস্যরা।
এর আগে শিক্ষার্থীদের সড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করেন পুলিশ সদস্যরা। কিছু শিক্ষার্থীকে তারা রাস্তা থেকে সরিয়ে দিয়েছিলেন কিন্তু তারা আবারও সড়কে উঠে আসেন এবং ব্লক করে দেন।

সর্বাধিক পঠিত

ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে এখন পর্যন্ত নিহতের সংখ্যা ১৬৪

নতুন বাজারে চলছে শিক্ষার্থীদের আন্দোলন, দূর্ভোগে মানুষ

আপডেট: ১২:৫৬:৩৬ অপরাহ্ন, শনিবার, ২১ জুন ২০২৫