০৯:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ঈদযাত্রার প্রথম দিনে কমলাপুর স্টেশনে উপচে পড়া ভিড়

  • আপডেট: ০১:৪৩:৩৯ অপরাহ্ন, শনিবার, ৩১ মে ২০২৫
  • 108

মিশু দাশ : আসন্ন ঈদুল আজহা উপলক্ষে বিশেষ ব্যবস্থায় ট্রেন পরিচালনা করছে বাংলাদেশ রেলওয়ে। ঈদযাত্রার প্রথম দিন আজ শনিবার (৩১ মে) সকাল ৬টা থেকে সাড়ে ৯টা পর্যন্ত ঢাকা থেকে দেশের বিভিন্ন গন্তব্যে ১২টি আন্তঃনগর ট্রেন ছেড়ে গেছে। এর মধ্যে শুধু রংপুর এক্সপ্রেস ২০ মিনিট বিলম্বে ছেড়েছে। সকালে কমলাপুর রেলওয়ে স্টেশন ঘুরে দেখা গেছে, ভোর থেকে হাজারো যাত্রী প্রিয়জনের সঙ্গে ঈদ উদ্‌যাপন করতে স্টেশনে ভিড় করছেন। যাত্রীদের নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে স্টেশনে তিন স্তরের চেকিং ব্যবস্থা রাখা হয়েছে। টিকিটবিহীন কেউ যেন প্রবেশ করতে না পারে, সে জন্য রেলওয়ে নিরাপত্তা বাহিনী, রেল পুলিশ ও আনসার সদস্যরা যৌথভাবে দায়িত্ব পালন করছেন। অনেকেই জানিয়েছেন, তারা পরিবার-পরিজনের সঙ্গে ঈদের ছুটি কাটাতে বাড়ি ফিরছেন। যাত্রীরা বলছেন, কিছুটা ভিড় থাকলেও চেকিংয়ে শৃঙ্খলা আছে—এটা প্রশংসনীয়। বাংলাদেশ রেলওয়ে কর্মকর্তারা জানিয়েছেন, ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সব ট্রেন ঢাকায় আনা হয়েছে আগের রাতেই। নির্ধারিত সময়ে ট্রেনগুলো ছেড়ে যাচ্ছে।

সর্বাধিক পঠিত

ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে এখন পর্যন্ত নিহতের সংখ্যা ১৬৪

ঈদযাত্রার প্রথম দিনে কমলাপুর স্টেশনে উপচে পড়া ভিড়

আপডেট: ০১:৪৩:৩৯ অপরাহ্ন, শনিবার, ৩১ মে ২০২৫