০৩:৩৫ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

বিদ্যুৎস্পর্শে ফটিকছড়িতে প্রাণ গেল মাদ্রাসার প্রধান শিক্ষকের

  • আপডেট: ১২:৩৩:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ মে ২০২৫
  • 81

চট্টগ্রাম ব্যুরো : চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় বিদ্যুৎস্পর্শে মাওলানা নুরুজ্জালাল (৪০) নামে এক মাদ্রাসার প্রধান শিক্ষক মৃত্যুবরণ করেছেন। গতকাল ২৬ মে সোমবার দুপুর ১২টার দিকে উপজেলার উত্তর ধর্মপুর জমিরিয়া গোলছাফা মাদ্রাসায় এ মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে। ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, মাওলানা নুরুজ্জালাল মাদ্রাসার পাশের জমিতে নিজ উদ্যোগে ধান চাষ করেছিলেন। সোমবার দুপুরে বৈদ্যুতিক পাখার সাহায্যে ধান পরিষ্কার করার সময় অসাবধানতাবশত তিনি বিদ্যুতায়িত হন এবং ঘটনাস্থলেই নিস্তেজ হয়ে পড়েন। পরে আশপাশের লোকজন দ্রুত তাকে উদ্ধার করে নাজিরহাটস্থ ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মোহতামিম মাওলানা নুরুজ্জালালের আকস্মিক মৃত্যুতে জমিরিয়া গোলছাফা মাদ্রাসা এবং আশপাশের এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

প্রধানমন্ত্রীর চাঁদপুর সফর, পথে পথে জনতার ঢল

বিদ্যুৎস্পর্শে ফটিকছড়িতে প্রাণ গেল মাদ্রাসার প্রধান শিক্ষকের

আপডেট: ১২:৩৩:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ মে ২০২৫