০৫:০০ পূর্বাহ্ন, শনিবার, ০৪ জুলাই ২০২৬, ১৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

শাম্মো হত্যা: উত্তাল ঢাবি, নিরাপত্তা জোরদারে প্রশাসনের ঘোষণা

  • আপডেট: ১২:০৪:২৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫
  • 91

প্রধান প্রতিবেদক, আকাশ দেবনাথ : ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদল নেতা শাহরিয়ার আলম শাম্মোর হত্যার ঘটনায় ক্যাম্পাসে উত্তেজনা ছড়িয়েছে। ছাত্রদল, গণতান্ত্রিক ছাত্রজোট ও সাধারণ শিক্ষার্থীরা বিক্ষোভে নেমে উপাচার্য, প্রক্টর ও সরকারের উপদেষ্টার পদত্যাগ দাবি করেছেন।

মঙ্গলবার রাতে সোহরাওয়ার্দী উদ্যানে মোটরসাইকেল দুর্ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষে শাম্মো নিহত হন। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিশ্ববিদ্যালয় প্রশাসন সোহরাওয়ার্দী উদ্যানের টিএসসি সংলগ্ন গেট স্থায়ীভাবে বন্ধ, অবৈধ দোকান উচ্ছেদ, সিসিটিভি ও আলো স্থাপন, মাদকবিরোধী অভিযান চালানোর ঘোষণা দিয়েছে।

এছাড়া, সাত সদস্যের তদন্ত কমিটি গঠিত হয়েছে এবং বৃহস্পতিবার শোক দিবস ঘোষণা করা হয়েছে। ছাত্র সংগঠনগুলো সাত দফা দাবি তুলে ধরে দ্রুত বিচার দাবি করেছে।

আধুনগর ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ৭ সদস্যের অনাস্থা, দুর্নীতি-অনিয়মের অভিযোগে শোকজ

শাম্মো হত্যা: উত্তাল ঢাবি, নিরাপত্তা জোরদারে প্রশাসনের ঘোষণা

আপডেট: ১২:০৪:২৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫