চট্টগ্রাম ব্যুরো : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশনের ৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠিত হয়েছে। সংগঠনের গঠনতন্ত্র মেনে সদস্যদের মতামতের ভিত্তিতে এ আহ্বায়ক কমিটি গঠন করা হয়। এতে বিএনপির সাবেক কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব লায়ন আসলাম চৌধুরীকে আহ্বায়ক মনোনীত করা হয়েছে। গত শুক্রবার (২ মে) বিকালে একটি কনভেনশন সেন্টারে এক বিশেষ সাধারণ সভায় এ কমিটি গঠন করা হয়। সভাটি এম এ হালিমের সভাপতিত্বে এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ কামরুল হাসান হারুণের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। গঠিত কমিটির অন্য সদস্যরা হলেন, একরামুল করিম, মাহবুবের রহমান শামীম, এমএ হালিম এবং কামরুল হাসান হারুণ।
সংগঠনের গঠনতন্ত্রের ধারা মোতাবেক, কোন কারণে কার্যনির্বাহী কমিটির কাজে অচলাবস্থা সৃষ্টি হলে, সংখ্যাধিক কর্মকর্তার পদ শুন্য হলে বা যুক্তিযুক্ত কারণে সাধারণ পরিষদের সভায় বা সাধারণ বিশেষ সভার সিদ্ধান্ত মোতাবেক অনধিক ৫ (পাঁচ) সদস্য বিশিষ্ট এডহক কমিটি গঠনের যে এখতিয়ার রয়েছে তারই আলোকে এ কমিটি গঠন করা হয়েছে বলে কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে। এডহক কমিটি সংস্থার যাবতীয় দায় দয়িত্ব বুঝে নিয়ে পরবর্তী ৯০ (নব্বই) দিনের মধ্যে নিয়মতান্ত্রিক পদ্ধতিতে নতুন কার্যনির্বাহী কমিটি গঠনপূর্বক দায়িত্বভার হস্তান্তর করার বিধান মানা হবে বলে জানানো হয়।
এদিকে নবগঠিত কমিটির আহ্বায়ক আসলাম চৌধুরী, বলেন, দলমত নির্বিশেষে বিশ্ববিদ্যালয় সকলের সংগঠনের গঠনতন্ত্র মেনে সংগঠন পরিচালিত হবে। এখানে কোন ব্যক্তিগত ইচ্ছা-অনিচ্ছার প্রতিফলনের সুযোগ নেই।
০৭:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশনের আহবায়ক আসলাম চৌধুরী
সর্বাধিক পঠিত



















