মিশু দাশ : প্রথমদিনের এসএসসি পরীক্ষা শেষ হয়েছে। বৃহস্পতিবার (১০ এপ্রিল) সকাল ১০টায় শুরু হয়ে দুপুর ১টায় এ পরীক্ষা শেষ হয়। এদিন ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে সারাদেশে বাংলা প্রথমপত্র পরীক্ষা অনুষ্ঠিত হয়। ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডে তারা বাংলা প্রথমপত্র পরীক্ষায় যে প্রশ্নপত্রে পরীক্ষা দিয়েছে, তা নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছে। পরীক্ষার্থীরা জানান, প্রশ্নপত্র খুব সহজ হয়েছে। প্রত্যাশা অনুযায়ী খাতায় লিখতে পারায় অধিকাংশ পরীক্ষার্থী সন্তুষ্টি প্রকাশ করেছে। রাজধানীর মতিঝিল বালক উচ্চ বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষা দিচ্ছেন ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের এসএসসি পরীক্ষার্থীরা। এর আগে সকাল ১০টায় সারাদেশে এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হয়। সময়সূচি অনুযায়ী—প্রথমদিনে দেশের ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে বাংলা প্রথমপত্রের পরীক্ষা অনুষ্ঠিত হয়। অন্যদিকে মাদরাসা শিক্ষা বোর্ডের অধীন কুরআন মাজিদ ও তাজবিদ এবং কারিগরি বোর্ডের বাংলা-২ (দাখিল ও ভোকেশনাল) পরীক্ষা হয়। এবার এসএসসি ও সমমান পরীক্ষায় অংশ নিতে ফরম পূরণ করেন ১৯ লাখ ২৮ হাজার ২৮১ জন শিক্ষার্থী। তবে প্রথমদিনে সারাদেশে কত পরীক্ষার্থী অংশ নিয়েছে এবং কতজন অনুপস্থিত তা এখনো জানায়নি বোর্ডগুলো। বিকেলে অনুপস্থিতির তথ্য জানানো হবে।
দ্বিতীয়দিনের পরীক্ষা ১৫ এপ্রিল : আগামী ১৫ এপ্রিল মঙ্গলবার এসএসসি ও সমমানের দ্বিতীয় দিনের পরীক্ষা অনুষ্ঠিত হবে। সবশেষ প্রকাশিত সময়সূচি অনুযায়ী-মঙ্গলবার ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে সারাদেশে ইংরেজি প্রথমপত্র পরীক্ষা অনুষ্ঠিত হবে। মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে দাখিলের আরবি দ্বিতীয়পত্র পরীক্ষা গ্রহণ করা হবে। অন্যদিকে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি (ভোকেশনাল) ও দাখিলে (ভোকেশনাল) দ্বিতীয়দিনে গণিত-২ পরীক্ষা অনুষ্ঠিত হবে।
০৮:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
এসএসসির প্রথমদিনের পরীক্ষা অনুষ্ঠিত,দ্বিতীয় পরীক্ষা ১৫ এপ্রিল
সর্বাধিক পঠিত



















