১২:১৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

গাজাতে ইসরাইলের গণহত্যার প্রতিবাদে পটিয়ায় বিক্ষোভ

  • আপডেট: ০৫:১৯:৩২ অপরাহ্ন, সোমবার, ৭ এপ্রিল ২০২৫
  • 92

পটিয়া সংবাদদাতা : চট্টগ্রামের পটিয়ায় ফিলিস্তিনের গাজায় ইসরাইলের বর্বর হামলা ও গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল, মানববন্ধন করেছে পটিয়ার সর্বস্তরের জনসাধারণ। সোমবার ৭ এপ্রিল সকাল ১১টার দিকে মিছিলটি পটিয়া আদর্শ স্কুল মাঠ থেকে শুরু হয়। পরে উপজেলা গেট হয়ে ইন্দ্রফুল এলাকায় গিয়ে শেষ হয়। এ সময় ফিলিস্তিনের গাজার পক্ষে নানান স্লোগান দেওয়া হয়। ইসরাইলের পণ্য বয়কটের ডাক দেয়। সারাদেশে একসাথে সবস্তরের মুসলমান জনতারা রাজপথে নেমে আসে ফিলিস্তিনিদের পক্ষে শ্লোগান দেয়।মিছিল ও মানববন্ধন এ বক্তারা বলেন, আমাদের ভূখণ্ড থেকে ফিলিস্তিন গিয়ে কখনো প্রতিবাদ সম্ভব নয়। তবে আমরা আমাদের জায়গা থেকে বাংলাদেশের সরকারকে জানাতে পারি, সরকার যেন এটি রাষ্ট্রীয়ভাবে প্রতিবাদ জানায়। ইসরাইলের পণ্য যাতে আমাদের মুসলমান ভাইয়েরা বয়কট করে তার আহ্বান জানান। এসময় বক্তারা আরো বলেন, ইসরাইলের নানান পণ্যসামগ্রী বর্জনের ডাক দিয়ে বলেন, বাংলাদেশে ইসরায়েলের কোন পণ্য চলবে না। রাষ্ট্রীয়ভাবে এ পণ্যগুলো বয়কট করতে হবে। মিছিল শেষে ফিলিস্তিনিদের জন্য দোয়া চেয়ে মোনাজাতের মাধ্যমে মানববন্ধন কর্মসূচি শেষ হয়।

সর্বাধিক পঠিত

ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে এখন পর্যন্ত নিহতের সংখ্যা ১৬৪

গাজাতে ইসরাইলের গণহত্যার প্রতিবাদে পটিয়ায় বিক্ষোভ

আপডেট: ০৫:১৯:৩২ অপরাহ্ন, সোমবার, ৭ এপ্রিল ২০২৫