০৮:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

আজ রবিবারই আত্মপ্রকাশ করবে ছাত্রদের নতুন সংগঠন!

  • আপডেট: ০১:৩১:৫০ অপরাহ্ন, রবিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৫
  • 139

ঢাবি প্রতিনিধি : অভ্যন্তরীণ সব প্রস্তুতি শেষ। আজ ২৩ ফেব্রুয়ারি রোববার আত্মপ্রকাশ করবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে বের হয়ে আসা সমন্বয়কদের একাংশের নেতৃত্বে নতুন ছাত্র সংগঠন। জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মতো এই সংগঠনেও থাকছে শীর্ষ ৪টি পদ আহ্বায়ক, সদস্যসচিব, মুখপাত্র ও মুখ্য সংগঠক। নেতৃত্বে কারা থাকছেন সে বিষয়ে সংগঠনটির উদ্যোক্তাদের একজন বলেন, সংগঠনের কেন্দ্রীয় আহ্বায়ক পদে আসতে পারেন সমন্বয়ক আবু বাকের মজুমদার ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আহ্বায়ক পদে আসতে পারেন সমন্বয়ক আব্দুল কাদের। কেন্দ্রীয় কমিটির সদস্যসচিব হিসেবে আসতে পারেন বৈষম্যবিরোধী আন্দোলনের দফতর সেল সম্পাদক জাহিদ আহসান এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সদস্যসচিব হিসেবে আসতে পারেন বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের শিক্ষার্থী মহির আলম। কেন্দ্রীয় কমিটির মুখপাত্র পদে আসতে পারেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থী আশরেফা খাতুন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুখপাত্র পদে আসবেন ঢাবির ২০১৯-২০ সেশনের শিক্ষার্থী রাফিয়া রেহনুমা হৃদি। এছাড়াও কেন্দ্রীয় কমিটির মুখ্য সংগঠক পদে ঢাবি শিক্ষার্থী আল আমিন সরকার এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুখ্য সংগঠক পদে আসতে পারেন সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী হাসিব আল ইসলাম। এর আগে চলতি মাসের ১৭ তারিখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলন করে নতুন ছাত্র সংগঠন প্রতিষ্ঠার ঘোষণা দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক আবু বাকের মজুমদার। সংগঠনটির স্লোগান হবে স্টুডেন্টস ফার্স্ট, বাংলাদেশ ফার্স্ট’।

সর্বাধিক পঠিত

ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে এখন পর্যন্ত নিহতের সংখ্যা ১৬৪

আজ রবিবারই আত্মপ্রকাশ করবে ছাত্রদের নতুন সংগঠন!

আপডেট: ০১:৩১:৫০ অপরাহ্ন, রবিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৫