০১:৪২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

আখেরি মোনাজাতে শেষ হলো বিশ্ব ইজতেমার প্রথম পর্ব

  • আপডেট: ১২:২২:২৫ অপরাহ্ন, রবিবার, ২ ফেব্রুয়ারী ২০২৫
  • 138

আব্দুর রহমান মানিক : টঙ্গীর তুরাগ তীরে আখেরি মোনাজাতে শেষ হলো তাবলিগ জামাত আয়োজিত বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। রোববার (২ ফেব্রুয়ারি) সকাল ৯টা ১১ মিনিটে আখেরি মোনাজাত শুরু হয়। শেষ হয় ৯.৩৫ মিনিটে। এবার ৫৮তম বিশ্ব ইজতেমার প্রথম পর্বে আখেরি মোনাজাত পরিচালনা করেন তাবলিগ জামাতের মাওলানা জুবায়ের। তিনি আরবি ও বাংলা ভাষায় মোনাজাত করেন। দীর্ঘ ২৪ মিনিটের মোনাজাতে বিশ্ব মুসলিম উম্মার ঐক্য, শান্তি ও কল্যাণ কামনা করা হয়। এর আগে হেদায়েতি বয়ান করা হয়। আল্লাহর দরবারে দুই হাত তুলে প্রতিপালকের কাছে ক্ষমা চেয়ে কান্নার বুক ভাসায় দেশ-বিদেশের লাখো মুসল্লি। গোটা দুনিয়ায় পথভ্রষ্ট মুসলমানের সঠিক পথে চলা এবং তাবলিগের কাজে সবাইকে নিয়োজিত হওয়ার তাওফিক কামনা করা হয়। মহান আল্লাহর রহমত, মাগফিরাত ও নাজাত প্রার্থনা করা হয় আখেরি মোনাজাতে। ইহলৌকিক ও পারলৌকিক কল্যাণ কামনায় দেশ-বিদেশের লাখ লাখ মুসল্লি স্রষ্টার দরবারে কান্নাকাটি করেন। লাখো কণ্ঠে উচ্চারিত হয় আমিন-আমিন ধ্বনি। গত বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) বাদ মাগরিব ভারতের মাওলানা ইব্রাহিম দেওলার আম বয়ানের মধ্য দিয়ে শুরু হয় ৫৮তম বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। রোববার ভোর থেকে ইজতেমা ময়দানে ছুটে যায় মুসল্লিরা। আখেরি মোনাজাতের সময় মুসল্লিরা ময়দানে জায়গা না পেয়ে আশপাশের সড়ক, ফ্লাইওভার, বিভিন্ন ভবনের ছাদ, নৌকা ও ব্রিজে দাঁড়িয়ে বসে আল্লাহর দরবারে হাত উঠান। ৫৮ তম বিশ্ব ইজতেমার প্রথম পর্বে অংশ নেন শুরায়ি নেজাম অনুসারীর তাবলিগ জামাতের মুসল্লিরা। সোমবার (৩ ফেব্রুয়ারি) বাদ মাগরিব শুরু হবে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। পরে বুধবার (৫ ফেব্রুয়ারি) আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে শুরায়ি নেজাম অনুসারীদের ইজতেমা। এরপর আগামী ১৪ ফেব্রুয়ারি শুরু হবে মাওলানা সাদ অনুসারীদের বিশ্ব ইজতেমা। পরে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে ১৬ ফেব্রুয়ারি শেষ হবে এবারের ৫৮তম বিশ্ব ইজতেমার সকল আনুষ্ঠানিকতা।

সর্বাধিক পঠিত

ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে এখন পর্যন্ত নিহতের সংখ্যা ১৬৪

আখেরি মোনাজাতে শেষ হলো বিশ্ব ইজতেমার প্রথম পর্ব

আপডেট: ১২:২২:২৫ অপরাহ্ন, রবিবার, ২ ফেব্রুয়ারী ২০২৫