০২:২৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

রেল বন্ধে অনড় রানিং স্টাফরা, কর্তৃপক্ষ বলছে, সমাধানের চেষ্টা চলছে

  • মিশু দাশ
  • আপডেট: ০৩:৫৪:০৬ অপরাহ্ন, সোমবার, ২৭ জানুয়ারী ২০২৫
  • 232

মিশু দাশ : মাইলেজের ভিত্তিতে পেনশন ও আনুতোষিক দেওয়া এবং নিয়োগপত্রের দুই শর্ত প্রত্যাহারের দাবিতে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতিতে যাচ্ছেন রেলওয়ের রানিং স্টাফরা। সোমবারের (২৭ জানুয়ারি) মধ্যে দাবি না মানলে ২৮ জানুয়ারি থেকে রেল চলাচল বন্ধের সিদ্ধান্তে অনড় তারা। রেলওয়ে কর্তৃপক্ষ বলছে, সমস্যা সমাধানে চেষ্টা চলছে। রানিং স্টাফরা বলছেন, এবার মুখের কোনো আশ্বাস নয়, আদেশ পেলেই কর্মসূচি থেকে পিছু হটবেন। রেলওয়ে সূত্রে জানা গেছে, ঢাকা-কক্সবাজার রুটের পর্যটক এক্সপ্রেসের সব টিকিট বিক্রি হয়েছে। চট্টগ্রাম-সিলেট রুটের পাহাড়িকা এক্সপ্রেস ও উদয়ন এক্সপ্রেসের সব টিকিট ইতোমধ্যে বিক্রি হয়ে গেছে। চট্টগ্রাম-ঢাকা রুটের টিকেট বিক্রিও শেষ পর্যায়ে। বাংলাদেশ রেলওয়ে রানিং স্টাফ ও শ্রমিক কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. মজিবুর রহমান বলেন, রেলওয়ের রানিং স্টাফরা ১৬০ বছর ধরে অবসরের পর মাইলেজের ভিত্তিতে পেনশন ও আনুতোষিক পেয়ে আসছি। রাজনৈতিক ও প্রাকৃতিক যেকোনো দুর্যোগকালীন পরিস্থিতিতে ট্রেন সচল রাখে রানিং স্টাফরা। তাঁদের কোনো সাপ্তাহিক ছুটি বা জাতীয় দিবসের বন্ধ নেই। কিন্তু গত আওয়ামী লীগ সরকারের সময় নিজেদের দুর্নীতি ও অর্থ অপচয় ঢাকতে অর্থ মন্ত্রণালয় ২০২১ সালের ৩ নভেম্বর রেলওয়ের রানিং স্টাফদের বেতন, পেনশন ও আনুতোষিক কমিয়ে দেওয়া হয়। বাংলাদেশ রেলওয়ে এবং রেলপথ মন্ত্রণালয় রানিং স্টাফদের প্রাপ্যতার পক্ষে থাকলেও অর্থ মন্ত্রণালয় জটিলতা সৃষ্টি করছে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমাদের সিদ্ধান্তে আমরা অনড়। ২৭ জানুয়ারি দিবাগত রাত ১২ টা থেকেই আমাদের কর্মবিরতি কর্মসূচি শুরু হবে। দাবি না মানলে কারো সঙ্গে কোন মিটিংয়ে বসতে আমরা বসতে রাজি না। এ প্রসঙ্গে বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক মো. সুবক্তগীন বলেন, বিষয়টি সমাধানে কাজ চলছে। আমরা কিছুক্ষণ আগেও তাদের সাথে মিটিং করেছি। আগামীকাল সচিব স্যার সহ মিটিং হবে। প্রসঙ্গত, বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) অর্থ বিভাগের দেওয়া এক চিঠিতে জানানো হয় চলন্ত ট্রেনে দায়িত্ব পালনের জন্য নিয়মিত অ্যালাউন্স ছাড়া অন্য কোনো ভাতা পাবেন না রেলওয়ের কর্মীরা।। চিঠিটি রেলপথ মন্ত্রণালয়ের সচিব বরাবর দেওয়া হয়।

সর্বাধিক পঠিত

ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে এখন পর্যন্ত নিহতের সংখ্যা ১৬৪

রেল বন্ধে অনড় রানিং স্টাফরা, কর্তৃপক্ষ বলছে, সমাধানের চেষ্টা চলছে

আপডেট: ০৩:৫৪:০৬ অপরাহ্ন, সোমবার, ২৭ জানুয়ারী ২০২৫