০৮:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিক্ষার্থীদের প্রতিবাদ মিছিলে পুলিশের লাঠিচার্জ

  • তপন তালুকদার
  • আপডেট: ০২:০৫:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫
  • 208

তপন তালুকদার : নবম ও দশম শ্রেণির পাঠ্যপুস্তকে ‘আদিবাসী’ শব্দ সংবলিত গ্রাফিতি বাতিলের প্রতিবাদে ক্ষুদ্র নৃগোষ্ঠী শিক্ষার্থীদের কর্মসূচিতে হামলার ঘটনায় জড়িতদের গ্রেফতার ও বিচারের চেয়ে সাধারণ ছাত্র-জনতা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যাওয়ার চেষ্টা করে বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) দুপুরে। শিক্ষাভবনের সামনে তাদের বাধা দেয় পুলিশ। এই সময় দুপক্ষের মধ্যে ধাক্কাধাক্কি হয়। পরে পুলিশ লাঠিচার্জ করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেয়। এতে অনেক সাধারণ মানুষ আহত হয়েছে বলে খবর পাওয়া গেছে। এ সময় ছবি তুলতে গিয়ে আহত হন বাংলা ট্রিবিউনের ফটোসাংবাদিক সাজ্জাদ হোসেন। বৃহস্পতিবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার টিএসসি থেকে সংক্ষুব্ধ ছাত্র জনতার ব্যানারে ওই মিছিল শুরু হয়। এরপরই এই ঘটনা ঘটে। প্রথমে শিক্ষাভবনে বাধা দেওয়া হয়। পরে কার্জন হল পর্যন্ত এসে পুলিশ লাঠিচার্জ করে বলে জানান প্রত্যক্ষদর্শীরা। গতকাল ১৫ জানুয়ারি বুধবার সংক্ষুব্ধ আদিবাসী ছাত্র-জনতার ব্যানারে ক্ষুদ্র নৃগোষ্ঠীর একদল লোক পাঠ্যবইয়ে গ্রাফিতিটি পুনর্বহালের দাবিতে এনসিটিবির সামনে কর্মসূচি পালন করতে যান। একই সময়ে পাঠ্যপুস্তকে ‘আদিবাসী’ শব্দ প্রবেশ এবং জুলাই গণ-অভ্যুত্থানবিরোধী অখণ্ড ভারতের কল্পিত গ্রাফিতি সংযোজনের সঙ্গে জড়িতদের শাস্তিসহ পাঁচ দফা দাবিতে ‘স্টুডেন্ট ফর সভরেন্টি’ নামে একটি সংগঠন বুধবার সকালে এনসিটিবি ভবন ঘেরাও এর কর্মসূচি দেয়। সকাল থেকেই ‘স্টুডেন্ট ফর সভরেন্টি’র ব্যানারে একদল লোক এনসিটিবির সামনে অবস্থান নিয়ে ছিলেন। দুপুর পৌনে ১২টার দিকে সেখানে যান সংক্ষুব্ধ আদিবাসী ছাত্র-জনতার ব্যানারধারীরা। সংক্ষুব্ধ আদিবাসী ছাত্র-জনতার ব্যানারধারীরা এনসিটিবির সামনে গেলে দুই পক্ষের মধ্যে হাতাহাতি হয়। পুলিশ গিয়ে দুই পক্ষকে সরিয়ে দিয়ে মাঝে অবস্থান নেয়। তখন দুই পাশ থেকে দুই পক্ষ পরস্পরবিরোধী স্লোগান দিতে থাকে। দুপুর ১টার দিকে কিছু লোক সংক্ষুব্ধ আদিবাসী ছাত্র-জনতার ব্যানারে আসা দলটির ওপর হামলা চালায়। তারই প্রতিবাদে আজকের এই কর্মসূচি ছিল।

সর্বাধিক পঠিত

ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে এখন পর্যন্ত নিহতের সংখ্যা ১৬৪

ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিক্ষার্থীদের প্রতিবাদ মিছিলে পুলিশের লাঠিচার্জ

আপডেট: ০২:০৫:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫