সূর্যোদয় প্রতিবেদক : একটানা ২৭ বছর কারাবরণকারী ফটিকছড়ির কৃতি সন্তান নাসির উদ্দিন চৌধুরীর সাথে গত ১১ জানুয়ারি শনিবার বিকেলে তার চকবাজারস্থ অফিসে সৌজন্য সাক্ষাৎ করেছেন সাংবাদিক নূরুল ইসলাম রিপন, বেগম খালেদা জিয়ার ভাতিজা ইঞ্জিনিয়ার মাহমুদ এবং ফ্রান্স প্রবাসী যুবদল নেতা নাসির উদ্দিন বিপ্লব। এ সময় তিনি বলেন, ফটিকছড়িকে অধুনিকভাবে গড়ে তুলতে আমি কাজ করতে চাই। এ ব্যাপারে সকলের সর্বাত্মক সহযোগিতা কামনা করি। এসময় নাসির উদ্দিন চৌধুরীকে ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়। সংক্ষিপ্ত আলোচনা সভায় নাসির উদ্দিন চৌধুরী, বলেন আমি ফটিকছড়ির মানুষের জন্য আপনাদের সহযোগীতা নিয়ে সুন্দর ভাবে কাজ করতে চাই সে ক্ষেত্রে আপনারা আমাকে সহযোগীতা করবেন।
১০:০৫ পূর্বাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:




















