০২:৫৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

দুর্নীতির তথ্য নিশ্চিহ্ন করতে সচিবালয়ে আগুন দেওয়ার ষড়যন্ত্র: আসিফ মাহমুদ

  • আপডেট: ১২:০৫:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪
  • 262

সূর্যোদয় ডেস্ক : অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থ এবং সচিবালয়ের দুর্নীতির তথ্য নিশ্চিহ্ন করতে সচিবালয়ে আগুন দেওয়ার মাধ্যমে ষড়যন্ত্র করা হয়েছে বলে ফেসবুকে প্রোফাইলে দেয়া এক পোস্টে দাবি করেছেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। আজ ২৬ ডিসেম্বর বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের প্রোফাইলে আসিফ মাহমুদ লিখেছেন, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের বিগত সময়ে হওয়া অর্থলোপাট, দুর্নীতি নিয়ে আমরা কাজ করছিলাম। কয়েক হাজার কোটি টাকা লুটপাটের প্রমাণও পাওয়া গিয়েছিল। আগুনে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে এখনও জানা যায়নি। আমাদেরকে ব্যর্থ করার এই ষড়যন্ত্রে যে বা যারাই জড়িত থাকবে তাদের বিন্দু পরিমাণ ছাড় দেওয়া হবে না। এই মুহূর্তে আছি নীলফামারিতে, যতো দ্রুত সম্ভব ঢাকা ব্যাক করছি।

সর্বাধিক পঠিত

ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে এখন পর্যন্ত নিহতের সংখ্যা ১৬৪

দুর্নীতির তথ্য নিশ্চিহ্ন করতে সচিবালয়ে আগুন দেওয়ার ষড়যন্ত্র: আসিফ মাহমুদ

আপডেট: ১২:০৫:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪