০৩:২৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

বিমানবন্দর থেকে ডিবি হেফাজতে সনাতন জাগরণ মঞ্চের চিন্ময় প্রভু

  • আপডেট: ০৬:১৪:৩৬ অপরাহ্ন, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪
  • 278

সূর্যোদয় ডেক্স : বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চ’র মুখপাত্র, ইসকনের সংগঠক ও চট্টগ্রামের পুণ্ডরিক ধামের অধ্যক্ষ চিন্ময়কৃষ্ণ দাশ ব্রহ্মচারীকে ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে হেফাজতে নিয়েছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
সোমবার (২৫ নভেম্বর) বিকাল সাড়ে ৪টার দিকে তাকে হেফাজতে নেওয়ার কথা জানিয়েছেন ডিবির অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিক। তিনি বলেন, একটি অভিযোগের রিক্যুইজিশনের ভিত্তিতে তাকে আটক করা হয়েছে। সে অনুযায়ী তাকে নির্ধারিত থানা পুলিশের কাছে হস্তান্তর করা হবে। তবে তার বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগের বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানাননি ডিবির এই কর্মকর্তা।

সর্বাধিক পঠিত

ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে এখন পর্যন্ত নিহতের সংখ্যা ১৬৪

বিমানবন্দর থেকে ডিবি হেফাজতে সনাতন জাগরণ মঞ্চের চিন্ময় প্রভু

আপডেট: ০৬:১৪:৩৬ অপরাহ্ন, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪