তপন তালুকদার : সোহরাওয়ার্দী কলেজ ও কবি নজরুল সরকারি কলেজের শিক্ষার্থীদের হামলায় রণক্ষেত্রে পরিণত হয়েছে ড. মোল্লা কলেজ ও আশেপাশের এলাকা। ভাঙচুর করা হয়েছে কলেজের ভবন। ডেমরা এলাকায় দফায় দফায় শিক্ষার্থীদের ধাওয়া চলছে। এতে দুই পক্ষের হামলা পাল্টা হামলায় আহত হয়েছেন অনেকে। সোমবার (২৫ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার পর এই হামলা-ভাঙচুর ও সংঘর্ষ শুরু হয়। হামলা-ভাঙচুর ও সংঘর্ষের পর সোহরাওয়ার্দী কলেজ ও কবি নজরুল সরকারি কলেজের শিক্ষার্থীরা ডেমরা ফ্লাইওভারের উপর অবস্থান নেয়। নিচে একদিকে পুলিশ ও অন্যদিকে মোল্লা কলেজের শিক্ষার্থীরা অবস্থান নেয়। এসময় পুলিশদের উদ্দেশ্য করে ইট পাটকেল নিক্ষেপ করতেও দেখা গেছে। এছাড়া বেশ কিছু আহতদের হাসপাতালে নিতেও দেখা গেছে। ড. মাহাবুবুর রহমান মোল্লা কলেজের (ডিএমআরসি) শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে ঢাকা ও তার আশেপাশের এলাকার ৩০’র অধিক কলেজ সমন্বিতভাবে কবি নজরুল ও সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষে জড়ায়। গতকাল এই সংঘর্ষের ঘটনার পর আজ সোমবার (২৫ নভেম্বর) সকাল হতেই কবি নজরুল কলেজের সামনে জড়ো হতে শুরু করে কবি নজরুল ও সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীরা। এর আগে গতকাল রোববার (২৪ নভেম্বর) দুপুর ১২টা থেকে ড. মাহাবুবুর রহমান মোল্লা কলেজের (ডিএমআরসি) শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে ঢাকা ও তার আশেপাশের এলাকার ৩০’র অধিক কলেজ সমন্বিতভাবে কবি নজরুল ও সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষে জড়ায়।
০৯:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
হামলা ও ভাঙচুরে রণক্ষেত্রে মোল্লা কলেজ ও ডেমরা এলাকা
-
তপন তালুকদার - আপডেট: ০২:২৭:০৮ অপরাহ্ন, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪
- 190
সর্বাধিক পঠিত



















