চট্টগ্রাম প্রতিবেদক : চট্টগ্রাম নগরের ওমরগণি এমইএস কলেজে সাধারণ শিক্ষার্থী ও ছাত্রদল নেতাদের মধ্যে হট্টগোল হয়েছে। আজ ১৮ নভেম্বর সোমবার দুপুরে ক্যাম্পাসে ছাত্রদলের ব্যানার টাঙিয়ে অনুষ্ঠান করতে গেলে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অবস্থান নিয়েছেন। প্রত্যক্ষদর্শী সাধারণ কয়েকজন শিক্ষার্থী জানান, ক্যাম্পাসে ছাত্ররাজনীতি পুরোপুরি নিষিদ্ধ। এরপরও কোন ধরনের অনুমতি ব্যতীত ছাত্রদলের ব্যানারে অনুষ্ঠান শুরু করে ছাত্রদল নেতারা। সেখানে গিয়ে সাধারণ শিক্ষার্থীরা বাধা দিলে একপর্যায়ে সাধারণ শিক্ষার্থীদের মারধরও করে বলে অভিযোগ করেন তারা। খুলশী থানার কর্তব্যরত ডিউটি অফিসার ঘটনার বিষয়টি নিশ্চিত করে ঘটনাস্থলে পুলিশের একটি টিম পাঠানোর কথা জানান।
০৯:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:



















