১০:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় দাবিতে তিতুমীর কলেজের শিক্ষার্থীদের সড়ক অবরোধ

  • আপডেট: ০২:১৫:১৮ অপরাহ্ন, সোমবার, ১৮ নভেম্বর ২০২৪
  • 141

সূর্যোদয় প্রতিবেদক : পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় দাবিতে রাজধানীর মহাখালীতে রেললাইন ও মহাখালী আমতলী সড়ক অবরোধ করে রেখেছেন তিতুমীর কলেজের শিক্ষার্থীরা। এর ফলে সড়কে সৃষ্টি হয়েছে তীব্র যানজট। ১৮ নভেম্বর সোমবার দুপুর থেকে সড়ক অবরোধ করে রাখেন তারা। তিতুমীর কলেজের অবরোধকারী ছাত্ররা বলেন, অনেক দিন ধরে আমাদের কলেজকে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় করার দাবি জানিয়ে আসছি। তবে কেউ কোনো উদ্যোগ নিচ্ছে না। দাবি না আদায় হওয়া পর্যন্ত আমরা সড়ক ছেড়ে যাবো না। এদিকে তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোবারক হোসেন বলেন, তিতুমীর কলেজের শিক্ষার্থীরা তাদের কলেজ পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় দাবিতে অবরোধ করেছেন। সড়কে তীব্র যানজট সৃষ্টি হয়েছে। যানজট কমানোর চেষ্টা করছেন বলেও জানান তিনি।

সর্বাধিক পঠিত

ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে এখন পর্যন্ত নিহতের সংখ্যা ১৬৪

পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় দাবিতে তিতুমীর কলেজের শিক্ষার্থীদের সড়ক অবরোধ

আপডেট: ০২:১৫:১৮ অপরাহ্ন, সোমবার, ১৮ নভেম্বর ২০২৪