আব্দুর রহমান মানিক : জাতীয় বিপ্লব সংহতি দিবস উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাতে নেতাকর্মীদের ঢল নেমেছে। বৃহস্পতিবার ৭ নভেম্বর সকাল ১১টায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানান দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। দিবসটি উপলক্ষে সকাল থেকে ঢাকা মহানগর বিএনপির নেতাকর্মীরা মিছিল নিয়ে শেরে বাংলা নগরের বিভিন্ন সড়কে অবস্থান নেন। একই সঙ্গে ঢাকার আশেপাশের বিভিন্ন জেলা থেকে বাসে করেও নেতাকর্মীরা জড়ো হতে থাকেন। এদিকে বিপুল সংখ্যক নেতাকর্মীর ভিড়ে তেজগাঁও, বিজয় সরণি, ফার্মগেট, আগারগাঁও, মানিক মিয়া অ্যাভিনিউ এলাকায় যানবাহনের চাপ বেড়েছে। ট্রাফিক পুলিশ জানান, জাতীয় বিপ্লব সংহতি দিবস উপলক্ষে জিয়া উদ্যানে বিএনপির প্রোগ্রামে বিভিন্ন স্থান থেকে লোকজন আসায় রাস্তায় চাপ বেড়েছে।
০৪:২৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
জাতীয় বিপ্লব সংহতি দিবসে জিয়াউর রহমানের সমাধিতে বিএনপির শ্রদ্ধা
-
আব্দুর রহমান মানিক - আপডেট: ০৩:০৯:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ নভেম্বর ২০২৪
- 142
সর্বাধিক পঠিত



















