০৫:২১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

আমি নগরসেবক হিসেবে আপনাদের কাছে থাকতে চাই: মেয়র শাহাদাত

চট্টগ্রাম প্রতিবেদক : আমি নগরসেবক হিসেবে আপনাদের কাছে থাকতে চাই বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের নতুন মেয়র ডা. শাহাদাত হোসেন। মঙ্গলবার (৫ নভেম্বর) দুপুরে চট্টগ্রাম নগরের পুরাতন রেলওয়ে স্টেশনে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এসময় ডা. শাহাদাত হোসেন আরও বলেন, আমি ৭০ লাখ মানুষের নগরপিতা হিসেবে নয়, নগরসেবক হিসেবে আপনাদের কাছে থাকতে চাই। এই ৭০ লক্ষ্য মানুষের মধ্যে সব ধর্মের, বর্ণের, ভাষার নাগরিক এই চট্টগ্রাম শহরে আছে। আমি ইনশাআল্লাহ তাদের পাশে থেকে সেবক হিসেবে কাজ করে যতে চাই। আমি আপনাদের সার্বিক সহযোগিতা কামনা করছি। তিনি আরও বলেন, আমি আপনাদেরই সন্তান। এই শহরটা শুধু আমার একার শহর নয়। এই শহর আমাদের সবার। আসুন, আমরা সবাই মিলে একযোগে একটি সুন্দর শহর গড়ে তুলি। এ শহর হবে ক্লিন সিটি, গ্রিন সিটি ও হেলদি সিটি। তিনি বলেন, আওয়ামী লীগ আমলে নির্যাতিত নেতাকর্মীদের স্মরণ করে ডা. শাহাদাত বলেন, গত ১৮টি বছর আপনারা ঘরে থাকতে পারেননি। আপনাদের পরিবারের খোঁজ নেওয়ার মানুষ ছিল না। আপনাদের পরিবারের বাজার করার টাকা ছিল না। অর্ধহারে-অনাহারে দিন কাটিয়েছেন। এ অসহায়ত্ব আমি দেখেছি ভাইয়েরা-বোনেরা। আপনাদের এই ঋণ আমি শোধ করতে পারবো না। চট্টগ্রাম সিটি করপোরেশনের নতুন মেয়র ডা. শাহাদাত হোসেন দুপুর ১২টার দিকে সোনার বাংলা ট্রেনে চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে পৌঁছেন। এ সময় নেতাকর্মীরা ফুলেল শুভেচ্ছা আর স্লোগানে ডা. শাহাদাত হোসেনকে বরণ করে নেন। পুরাতন রেলওয়ে স্টেশনে নেতাকর্মীদের সংবর্ধনা অনুষ্ঠান শেষে মেয়র হজরত শাহ আমানত (র.) ও বদর আউলিয়া (র.) মাজার জিয়ারত, মতবিনিময়, সংবাদ সম্মেলন এবং টাইগারপাসে চট্টগ্রাম সিটি করপোরেশন কার্যালয়ে মিলাদ মাহফিল ও দোয়া-মোনাজাতে অংশ নেন। গতকাল ৩ নভেম্বর রোববার সচিবালয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে ডা. শাহাদাত হোসেনকে শপথবাক্য পাঠ করান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ হাসান আরিফ। শপথগ্রহণ শেষে চসিক মেয়র বিএনপির প্রতিষ্ঠাতা ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা জানাতে যান।

সর্বাধিক পঠিত

ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে এখন পর্যন্ত নিহতের সংখ্যা ১৬৪

আমি নগরসেবক হিসেবে আপনাদের কাছে থাকতে চাই: মেয়র শাহাদাত

আপডেট: ০৬:০৯:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ নভেম্বর ২০২৪