০৭:৫২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

বাঙালি হিন্দুদের দুর্গোৎসবের মহাসপ্তমী আজ

  • মিশু দাশ
  • আপডেট: ১২:৪৩:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪
  • 189

মিশু দাশ : বাঙালি হিন্দুদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। গতকাল বুধবার ৯ অক্টোবর সূচনা হয়েছে দুর্গোৎসব। ১০ অক্টোবর বৃহস্পতিবার মহাসপ্তমী পূজা। এদিন দেবী দুর্গার চক্ষুদান, নবপত্রিকা প্রবেশ, স্থাপন, সপ্তাদি কল্পারম্ভ ও সপ্তমীবিহিত পূজা হবে। সনাতনী শাস্ত্র অনুযায়ী, মহাসপ্তমীতে ষোড়শ উপাচারে দেবী দুর্গাকে পূজিত করা হবে। এছাড়া চক্ষুদানের পর ভক্তরা আসন, বস্ত্র, নৈবেদ্য, স্নানীয়, পুষ্পমাল্য, চন্দন, ধূপ ও দীপ দিয়ে দেবীকে পূজা করবেন। আগামীকাল ১১ অক্টোবর শুক্রবার মহাষ্টমী পূজা অনুষ্ঠিত হবে। একইসঙ্গে হবে কুমারীপূজা। আগামী ১৩ অক্টোবর রোববার প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে দুর্গোৎসবের সমাপ্তি ঘটবে। সারা দেশে ৩১ হাজার ৪৬১ মণ্ডপে শারদীয় দুর্গাপূজা উদযাপিত হচ্ছে। এর মধ্যে ঢাকায় ২৫২টি মণ্ডপে পূজা অনুষ্ঠিত হচ্ছে। এদিকে দুর্গোৎসবের কারণে মন্দিরে, মণ্ডপে এখন উৎসবমুখর আমেজ। দেবীভক্তদের পদচারণায় মুখরিত পূজা-প্রাঙ্গণ। সনাতনী শাস্ত্র অনুযায়ী, এ বছর দেবী দুর্গার আগমন দোলায় বা পালকিতে। এছাড়া দেবী স্বর্গে গমন করবেন ঘোটকে বা ঘোড়ায়। শাস্ত্র মতে, দেবীর গমন বা আগমন ঘোটকে হলে ফল হয় ছত্রভঙ্গ।

সর্বাধিক পঠিত

ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে এখন পর্যন্ত নিহতের সংখ্যা ১৬৪

বাঙালি হিন্দুদের দুর্গোৎসবের মহাসপ্তমী আজ

আপডেট: ১২:৪৩:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪