মিশু দাশ : পূর্ব শত্রুতার জেরে ঢাকা কলেজের শিক্ষার্থীদের পরিবহনের বাস ভাঙচুর করেছে ধানমন্ডি আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা। বাস ভাঙচুরের ঘটনায় তৈরি হয় উত্তেজনা। একপর্যায়ে শিক্ষার্থীরা সায়েন্সল্যাব মোড়ে অবস্থান নিয়ে সড়ক বন্ধ করে দেন। ১৫ সেপ্টেম্বর রোববার দুপুর বারোটার দিকে মিরপুর সড়কে এ ঘটনা ঘটেছে। বাস ভাঙচুরের ঘটনা সম্পর্কে প্রত্যক্ষদর্শী শিক্ষার্থীরা বলেন, ক্লাস শেষে মিরপুর অভিমুখের শঙ্খনীল নামের বাসটি সায়েন্সল্যাব পার হওয়ার পরপরই অতর্কিত আক্রমণ চালানো হয়। আইডিয়াল কলেজের ইউনিফর্ম পড়া শিক্ষার্থীরা হামলা চালিয়েছে। এই বাসে শিক্ষকরাও ছিলেন। এতে বেশ কয়েকজন শিক্ষার্থী, বাসচালক আহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে শিক্ষার্থীরা সিটের নিচে বসে ছোঁড়া ইট থেকে নিজেদের রক্ষা করেন। এর আগে, গত ১০ সেপ্টেম্বর মঙ্গলবার সায়েন্সল্যাব এলাকায় ঢাকা কলেজ ও ধানমন্ডি আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে অন্তত ১৫ জন আহত হন।
১১:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
ঢাকা কলেজের বাস ভাঙচুরের পর সায়েন্সল্যাবে উত্তেজনা
-
মিশু দাশ - আপডেট: ০৩:৫৬:১০ অপরাহ্ন, রবিবার, ১৫ সেপ্টেম্বর ২০২৪
- 176
সর্বাধিক পঠিত



















