মিশু দাশ : ছয় দফা দাবিতে কারিগরি ছাত্র আন্দোলনের ব্যানারে একদল শিক্ষার্থী তেজগাঁওয়ে সড়ক অবরোধ করেছেন। ৯ সেপ্টেম্বর সোমবার দুপুরে রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চলের সাতরাস্তা এলাকায় শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে। তেজগাঁও শিল্পাঞ্চল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী শামীমুর রহমান জানান, অবরোধের কারণে সড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে গেছে। সড়ক অবরোধের কারণে দুপুর থেকে ফার্মগেট থেকে কাজী নজরুল ইসলাম এভিনিউ হয়ে শাহবাগ পর্যন্ত সড়কে প্রায় পুরোটাই যানজটে স্থবির হয়ে আছে। এছাড়াও মানিক মিয়া অ্যাভিনিউ, মগবাজার, ইস্কাটন, হাতিরঝিলের আশপাশের সড়কগুলোতে যানজট তীব্র। শিক্ষার্থীরা যে ছয় দফা দাবীগুলো করেছে তা হলো ২০২১ সালের বিতর্কিত নিয়োগপ্রাপ্ত সব ক্র্যাফট ইনস্ট্রাক্টরদের কারিগরি অধিদপ্তর এবং সব প্রতিষ্ঠান থেকে দ্রুত স্থানান্তর করতে হবে। ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্স চার বছর মেয়াদি নিশ্চিত করতে হবে এবং প্রতি সেমিস্টার (পর্ব) পূর্ণ মেয়াদের (ছয় মাস) করতে হবে। উপসহকারী প্রকৌশলী পদে (১০ম গ্রেড) ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ব্যতীত অন্য কেউ আবেদন করতে পারবেন না এবং উপসহকারী প্রকৌশলী ও সমমান পদ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য সংরক্ষিত রাখতে হবে। এ ছাড়া কারিগরি শিক্ষা বোর্ড সংস্কার করে কারিগরি সেক্টর পরিচালনায় কারিগরি শিক্ষাবহির্ভূত কোনো জনবল থাকতে পারবে না। কারিগরি শিক্ষা অধিদপ্তরের বিতর্কিত নিয়োগ বিধিমালা সংশোধন করে সব শূন্য পদে কারিগরি জনবল নিয়োগের মাধ্যমে শিক্ষকসংকট দূর করতে হবে। উচ্চশিক্ষার সুযোগ বাড়ানোর লক্ষ্যে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ছাত্র ও ছাত্রীদের জন্য প্রস্তাবিত চারটি ইঞ্জিনিয়ারিং কলেজে শতভাগ সিট নিশ্চিত করার দাবিও জানিয়েছেন তারা।
১১:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
তেজগাঁওয়ে কারিগরি ছাত্র আন্দোলনের ব্যানারে সড়ক অবরোধ
-
মিশু দাশ - আপডেট: ০৩:৫০:৫৭ অপরাহ্ন, সোমবার, ৯ সেপ্টেম্বর ২০২৪
- 201
সর্বাধিক পঠিত



















