০৬:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

লোহাগাড়া থানা থেকে আসামী উধাও, ওসি রাশেদুল ইসলামকে প্রত্যাহার

  • আপডেট: ০২:৪০:১৮ অপরাহ্ন, সোমবার, ৯ সেপ্টেম্বর ২০২৪
  • 236

লোহাগাড়া প্রতিনিধি : চট্টগ্রামের লোহাগাড়ায় সাইফুল ইসলাম নামে এক আসামী পুলিশের হেফাজত থেকে পালিয়ে গেছেন। আজ ৯ সেপ্টেম্বর রবিবার সাইফুল ইসলাম নামের এক যুবলীগ নেতাকে বাড়ি থেকে ধরে পুলিশে দেয় স্থানীয়রা। পুলিশের সহযোগিতায় ওই যুবলীগ নেতা পালিয়েছেন বলে স্থানীয়দের অভিযোগ। এ ঘটনায় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাশেদুল ইসলাম, ডিউটি অফিসার আমির হোসেন, এসআই নাছিমা আক্তার ও কনস্টেবল মো. এনামুল হক, প্রত্যাহার করা হয়েছে। পুলিশ বলছে, কৌশলে থানা থেকে পালিয়েছেন ওই যুবলীগ নেতা। তাকে ধরতে একাধিক টিম কাজ করছে। পলাতক যুবলীগ নেতা সাইফুল লোহাগাড়ার কলাউজান বলি পাড়া গ্রামের নজির আহমদের ছেলে। তার বিরুদ্ধে থানায় গরু চুরি, চাঁদাবাজিসহ একাধিক মামলা রয়েছে। এলাকায় চাঁদাবাজি, অত্যাচার নিপীড়নসহ নানা অভিযোগে রবিবার সকালে পুলিশের হাতে তুলে দেয় স্থানীয়রা। ওসিকে জানিয়ে তাকে থানায় ডিউটি অফিসারের কাছে হস্তান্তর করলে তাকে ডিউটি অফিসারের রুমে বসানো হয়। সেখানে ডিউটি হস্তান্তরের সময় কৌশলে তিনি পালিয়ে যান বলে জানা গেছে।

সর্বাধিক পঠিত

ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে এখন পর্যন্ত নিহতের সংখ্যা ১৬৪

লোহাগাড়া থানা থেকে আসামী উধাও, ওসি রাশেদুল ইসলামকে প্রত্যাহার

আপডেট: ০২:৪০:১৮ অপরাহ্ন, সোমবার, ৯ সেপ্টেম্বর ২০২৪