০৯:৩৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

বিশৃঙ্খলা সৃষ্টি করবেন না। পরিণতি ভালো হবে না: আওয়ামী লীগকে স্বরাষ্ট্র উপদেষ্টা

  • আপডেট: ১২:৪৭:২০ অপরাহ্ন, সোমবার, ১২ অগাস্ট ২০২৪
  • 161

সূর্যোদয় ডেস্ক : স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন আওয়ামী লীগকে হুঁশিয়ার করে দিয়ে বলেছেন, বিশৃঙ্খলা সৃষ্টি করবেন না। পরিণতি ভালো হবে না। তবে আওয়ামী লীগকে দল হিসেবে পুনর্গঠন করতে পারেন, এতে কোনও সমস্যা নেই। ১২ আগস্ট সোমবার সকাল ১০টার দিকে ছাত্র আন্দোলনের সময় আহত আনসার সদস্যদের চিকিৎসার খোঁজ-খবর নিতে ক্যান্টনমেন্টের সিএমএইচ হাসপাতাল পরিদর্শনে গিয়ে উপস্থিত সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, দেশের জন্য আওয়ামী লীগের অনেক অবদান আছে। তাই তারা দল গোছাতে পারে। তবে প্রতিবিপ্লবের স্বপ্ন দেখলে হাজার-হাজার মানুষের রক্ত ঝরবে। আন্দোলনে প্রাণহানির ঘটনা তদন্তে আন্তর্জাতিক সহায়তা চাওয়া হবে জানিয়ে সাখাওয়াত হোসেন বলেন, আন্দোলনে হতাহতের ঘটনার নিন্দা জানাই। সোমবারের মধ্যে লুট করা অস্ত্র থানায় জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ১৯ আগস্টের পর কারও কাছে এসব অস্ত্র পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

সর্বাধিক পঠিত

আজ শুক্রবার ১০ মহররম পবিত্র আশুরা

বিশৃঙ্খলা সৃষ্টি করবেন না। পরিণতি ভালো হবে না: আওয়ামী লীগকে স্বরাষ্ট্র উপদেষ্টা

আপডেট: ১২:৪৭:২০ অপরাহ্ন, সোমবার, ১২ অগাস্ট ২০২৪