সুব্রত শুভ্র : শেখ হাসিনা সরকারের পতনের পর ঢাকার নয়া পল্টনে প্রথমবারের সমাবেশে মিলিত হয়েছেন বিএনপি নেতাকর্মীরা। সমাবেশে যোগদানকারী সীতাকুন্ড থেকে আগত বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা বিএনপিনেতা আসলাম চৌধূরীর মুক্তি দাবি করেছেন। আজ বুধবার ৭ আগস্ট নয়া পল্টনে সমাবেশে যোগ দিতে সীতাকুন্ড থেকে রাতে এসেছেন সীতাকুন্ডের বিএনপি নেতা কর্মীরা। সমাবেশে সীতাকুন্ড থেকে আগত বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা সংবাদমাধ্যমকে বলেন, আসলাম চৌধুরী ২০১৬ সালে গ্রেপ্তার হন। গ্রেপ্তারের পর থেকে দীর্ঘদিন কারাগারে রয়েছেন তিনি। নিজ এলাকা সীতাকুণ্ডের জনসাধারণের কল্যাণে রাজনীতিতে আসেন আসলাম চৌধুরী। তিনি একজন একজন চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট, চাকরি জীবনের শুরুতে বিসিএস কর্মকর্তাও ছিলেন। ব্যবসায়িক জীবনেও সফল ছিলেন তিনি। এই কারণে আসলাম চৌধুরী দেশের রাজনীতিতে অনেক বড় প্রয়োজন। রাজনীতিতে তিনি এখন অনেক বড় জনপ্রিয় হয়ে দাঁড়িয়েছেন। আমরা সীতাকুন্ডবাসীর প্রয়োজনে আসলাম চৌধুরীর মুক্তি চাই।
০৯:৪২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:



















