১০:০৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

সেনাপ্রধান জাতির উদ্দেশে ভাষণ দেবেন ৩টায়

  • আপডেট: ০২:৫৭:৪৭ অপরাহ্ন, সোমবার, ৫ অগাস্ট ২০২৪
  • 169

সূর্যোদয় প্রতিবেদক : সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান আজ ৫ আগস্ট সোমবার দুপুর ৩টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে বলা হয়েছে, ভাষণ দেওয়ার আগ পর্যন্ত দেশবাসীকে ধৈর্য ধরে অপেক্ষা করার আহ্বান জানিয়েছেন সেনাপ্রধান। জুলাইয়ে কোটা সংস্কার আন্দোলনে সহিংসতা-গুলিতে বিপুল সংখ্যক লোকের প্রাণহানি হলে সরকারবিরোধী আন্দোলনে নামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। গত শনিবার (৩ আগস্ট) তারা সরকারের পদত্যাগের এক দফা দাবি দেয়। এরপর গত রোববার (৪) অসহযোগ আন্দোলন চলাকালে দেশজুড়ে প্রায় একশ মানুষের প্রাণহানি হয়। এর পরিপ্রেক্ষিতে আন্দোলনকারীরা সোমবার ‘মার্চ টু ঢাকা’ কর্মসূচি ডাকে।

সর্বাধিক পঠিত

আজ শুক্রবার ১০ মহররম পবিত্র আশুরা

সেনাপ্রধান জাতির উদ্দেশে ভাষণ দেবেন ৩টায়

আপডেট: ০২:৫৭:৪৭ অপরাহ্ন, সোমবার, ৫ অগাস্ট ২০২৪