১১:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

শাহবাগে আন্দোলনকারীদের সঙ্গে আওয়ামী লীগ নেতাকর্মীদের ধাওয়া

  • আপডেট: ০১:০৮:০৮ অপরাহ্ন, রবিবার, ৪ অগাস্ট ২০২৪
  • 191

সূর্যোদয় ডেস্ক : রাজধানীর শাহবাগে আন্দোলনকারীদের সঙ্গে আওয়ামী লীগ নেতা–কর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনাও ঘটেছে। ৪ আগস্ট রোববার বেলা সাড়ে ১১টার আগে ধাওয়া-পাল্টা ধাওয়া এবং ভাঙচুর-অগ্নিসংযোগ শুরু হয়। সকাল সাড়ে ১০টার পর শাহবাগে অবস্থান নেন আন্দোলনকারীরা। তখন বিএসএমএমইউর সামনে আওয়ামী লীগের নেতাকর্মীরা স্লোগান দিচ্ছিলেন। এ সময় আন্দোলনকারীদের মিছিল থেকে তাদের ধাওয়া দেওয়া হয়। নেতাকর্মীরা হাসপাতালে ঢুকে গেলে আন্দোলনকারীরাও ঢুকে যান। পরে সেখানে সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষ চলাকালে হাসপাতালের ভেতরে হামলার ঘটনা ঘটে। এ সময় ইট-পাটকেল ছোড়ার ঘটনাও ঘটে। বিশ্ববিদ্যালয়ের ভেতরে অ্যাম্বুলেন্স ও বাসে ভাঙচুর চালানো হয় এবং আগুন দেওয়া হয়। সরকারের পদত্যাগের এক দফা দাবিতে রোববার সারা দেশে অসহযোগ আন্দোলনের ডাক দেয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। এদিন সকাল থেকে শাহবাগে অবস্থান নেন আওয়ামী লীগ নেতাকর্মীরা।

সর্বাধিক পঠিত

ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে এখন পর্যন্ত নিহতের সংখ্যা ১৬৪

শাহবাগে আন্দোলনকারীদের সঙ্গে আওয়ামী লীগ নেতাকর্মীদের ধাওয়া

আপডেট: ০১:০৮:০৮ অপরাহ্ন, রবিবার, ৪ অগাস্ট ২০২৪