১০:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

১১ আগস্ট থেকে নতুন সময়সূচিতে সব বোর্ডের এইচএসসি পরীক্ষা

মো. মোতাহার আলী : আগামী ১১ আগস্ট থেকে সব বোর্ডের এইচএসসি ও সমমানের পরীক্ষা নতুন সময়সূচিতে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর তপন কুমার সরকার। আজ ১ আগস্ট বৃহস্পতিবার সকালে তিনি জানান, আগামী ৪ থেকে ১১ আগস্ট সব পরীক্ষা স্থগিত থাকবে। নতুন সময়সূচি বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে। কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতার কারণে কয়েক দফায় গত ১৮, ২১, ২৩, ২৫ ও ২৮ জুলাই এবং ১ আগস্টের পরীক্ষা স্থগিত করা হয়। আগামী ৪ থেকে পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। গত ৩০ জুন থেকে সারা দেশে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়। এবারে পরীক্ষার্থী ১৪ লাখ ৫০ হাজার ৭৯০ জন।

সর্বাধিক পঠিত

ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে এখন পর্যন্ত নিহতের সংখ্যা ১৬৪

১১ আগস্ট থেকে নতুন সময়সূচিতে সব বোর্ডের এইচএসসি পরীক্ষা

আপডেট: ০১:১১:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অগাস্ট ২০২৪