১০:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

শিক্ষার্থীদের সঙ্গে বসতে আমাকে ও শিক্ষামন্ত্রীকে প্রধানমন্ত্রী দায়িত্ব দিয়েছেন: আইনমন্ত্রী

  • আপডেট: ০৩:১৫:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুলাই ২০২৪
  • 180

সূর্যোদয় প্রতিবেদক: চলমান কোটাবিরোধী আন্দোলন নিয়ে শিক্ষার্থীদের সঙ্গে বসতে রাজি আছেন বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। ১৮ জুলাই বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে এক বক্তব্যে এ কথা বলেন তিনি। আইনমন্ত্রী চলমান আন্দোলন প্রসঙ্গে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে বলেন, হাইকোর্টের পরিপত্র বাতিল নিয়ে হাইকোর্টের শুনানি এগিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়েছে। শিক্ষার্থীদের সাথে আলোচনার জন্য আমাকে ও শিক্ষামন্ত্রীকে প্রধানমন্ত্রী দায়িত্ব দিয়েছেন। এদিকে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনে ‘কমপ্লিট শাটডাউনে’ উত্তপ্ত ঢাকা। সকাল থেকে রাজধানীর বিভিন্ন সড়কে নেমে আসেন শিক্ষার্থীরা। প্রথম দিকে পুলিশ বিভিন্ন জায়গায় বাধা দিলেও শিক্ষার্থীদের ধাওয়ায় একপর্যায়ে পিছু হটে। দুপুর ১২টার পর রাজধানীর বিভিন্ন পয়েন্টে অবস্থান নেন শিক্ষার্থীরা। এরপর তারা দফায় দফায় বিক্ষোভ করছেন। কোথাও কোথাও পুলিশ সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে শিক্ষার্থীদের সরিয়ে দেওয়ার চেষ্টা করছেন। এতে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠছে। রাজধানীর বিভিন্ন পয়েন্টে থাকা জাগো নিউজের নিজস্ব প্রতিবেদকরা জানিয়েছেন, উত্তরা, আজিমপুর, খিলক্ষেত, নতুনবাজার থেকে রামপুরা, কাকরাইল, মিরপুর-১০, যাত্রাবাড়ী, শনিরআখড়া, পুরান ঢাকা, ঢাকা ক্যান্টমেন্ট এলাকার ইসিবি চত্বরে আন্দোলনকারীদের শিক্ষার্থীদের অবস্থান নিতে দেখা গেছে। আমরা তাদের সাথে বসব, তারা যখনই বসবে আমরা রাজি আছি, আজকে বসলেও আমরা বসবো।

সর্বাধিক পঠিত

ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে এখন পর্যন্ত নিহতের সংখ্যা ১৬৪

শিক্ষার্থীদের সঙ্গে বসতে আমাকে ও শিক্ষামন্ত্রীকে প্রধানমন্ত্রী দায়িত্ব দিয়েছেন: আইনমন্ত্রী

আপডেট: ০৩:১৫:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুলাই ২০২৪