১০:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

চট্টগ্রামে কোটাবিরোধী শিক্ষার্থী-ছাত্রলীগ সংঘর্যে রণক্ষেত্র ষোলশহর ষ্টেশন

  • আপডেট: ০৮:৪৬:৪১ অপরাহ্ন, সোমবার, ১৫ জুলাই ২০২৪
  • 261

চট্টগ্রামে প্রতিবেদক: চট্টগ্রামে কোটাবিরোধী আন্দোলনে শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রলীগের সংঘর্যে সাংবাদিক, পুলিশসহ বেশ কয়েকজন আহত হয়েছে। আজ ১৫ জুলাই সোমবার বিকেল ৫টায় নগরীর ষোলশহর ষ্টেশন এলাকায় এ সংঘর্ষ হয়। এ ঘটনায় ওই এলাকায় যান চলাচল বন্ধ রয়েছে। সরেজমিনে দেখা যায়, আন্দোলনকারীরা ষোলশহর রেল স্টেশন ও মোড়ে অবস্থান নেন। অন্যদিকে ছাত্রলীগের নেতাকর্মীরা দুই নম্বর গেট ও মুরাদপুর এলাকায় অবস্থান নেন। এরপর বিকেল ৫টায় ছাত্রলীগের নেতাকর্মীরা স্লোগান দিতে দিতে দুই নম্বর গেট থেকে ষোলশহরের দিকে আসেন। এরপর সংঘর্ষ শুরু হয়।
এসময় আন্দোলনকারীরা রেল লাইন থেকে পাথর নিয়ে নিক্ষেপ করতে থাকেন। তখন তাদের হাতে বাঁশ, লাঠিও দেখা যায়। অন্যদিকে ছাত্রলীগের নেতাকর্মীদের হাতেও পাথর, বাঁশ, লাঠি দেখা যায়। এতে দীপ্ত টিভির চট্টগ্রাম বিভাগীয় করেসপন্ডেন্ট লতিফা রুনা পায়ে আঘাত পান। পুলিশের এক সদস্যও রক্তাক্ত হন। আন্দোলনরত শিক্ষার্থীরা দাবি করেছেন, তাদের শান্তিপূর্ণ আন্দোলনে ছাত্রলীগ হামলা চালিয়েছে। অন্যদিকে পুলিশকে নিরাপদ দূরত্বে অবস্থান করতে দেখা গেছে। জানতে চাইলে পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সন্তোষ কুমার চাকমা বলেন, দুই পক্ষের মধ্যে ইট-পাটকেল নিক্ষেপ হয়েছে। আমাদের কয়েকজন আহত হয়েছে।

সর্বাধিক পঠিত

ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে এখন পর্যন্ত নিহতের সংখ্যা ১৬৪

চট্টগ্রামে কোটাবিরোধী শিক্ষার্থী-ছাত্রলীগ সংঘর্যে রণক্ষেত্র ষোলশহর ষ্টেশন

আপডেট: ০৮:৪৬:৪১ অপরাহ্ন, সোমবার, ১৫ জুলাই ২০২৪