০৮:২৯ পূর্বাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ফটিকছড়িতে কৃষি জমি ভরাটের দায়ে ৩ লক্ষ টাকা অর্থদণ্ড

  • আপডেট: ০৪:২১:২৩ অপরাহ্ন, সোমবার, ৩ জুন ২০২৪
  • 167

সূর্যোদয় ডেস্ক: ফটিকছড়িতে টিলার মাটি কেটে কৃষি জমি ভরাটের দায়ে ৩ লক্ষ টাকা অর্থদণ্ড করা হয়েছে। আজ ৩ জুন সোমবার ভোর সাড়ে ৪ টায় ফটিকছড়ি উপজেলার নারায়নহাট ইউনিয়নের চান্দপুর নামক স্থানে সহকারী কমিশনার (ভূমি), ফটিকছড়ি জনাব মো: মেজবাহ উদ্দিনের নেতৃত্বে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়।  এ সময় টিলা হতে মাটি কাটা এবং সেই মাটি দিয়ে কৃষি জমি ভরাট করার অপরাধে রমজান আলী, পিতা- মৃত আবুল হোসেন, সাং- চান্দপুর (ওয়ার্ড- ৬), নারায়নহাটকে হাতেনাতে আটক করা হয়। অভিযানে ১টি এক্সক্যাভেটর ও ২টি ড্রাম ট্রাক জব্দ করা হয়।

জিজ্ঞাসাবাদে ধৃত আসামী স্বীয় অপরাধ স্বীকার করায় তাকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ধারা ১৫ (১) অনুসারে ৩,০০,০০০/- (৩ লক্ষ টাকা) অর্থদণ্ড অনাদায়ে ২ মাস বিনাশ্রম কারাদণ্ডাদেশ প্রদান করা হয়। অর্থদণ্ড তাৎক্ষণিক আদায় করা হয়।

উপর্যুক্ত অভিযানে ভুজপুর থানা পুলিশের একটি দল, আনসার ও উপজেলা ভূমি অফিসের কর্মচারীবৃন্দ সার্বিক সহায়তা প্রদান করেন।

এনসিপির যুগ্ম সদস্য সচিব তারেক রেজাকে গ্রেফতার

ফটিকছড়িতে কৃষি জমি ভরাটের দায়ে ৩ লক্ষ টাকা অর্থদণ্ড

আপডেট: ০৪:২১:২৩ অপরাহ্ন, সোমবার, ৩ জুন ২০২৪