চট্টগ্রাম প্রতিবেদক: মিরসরাইয়ে উপজেলা পরিষদ নির্বচনে প্রতীক পেয়ে মাঠে প্রচার-প্রচারনায় নেমেছেন ১২ জন প্রার্থী।
গতকাল ২৩ এপ্রিল মঙ্গলবার চট্টগ্রাম জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটানিং কর্মকর্তার কার্যালয় থেকে প্রতীক বরাদ্দ পান এই ১২ প্রার্থী। মিরসরাইয়ে উপজেলায় চেয়ারম্যান পদে নির্বাচন করছেন ৫ জন, ভাইস চেয়ারম্যান পদে ৪ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জনসহ মোট ১২ জন প্রার্থী নির্বাচনে অংশ গ্রহণ করছেন। প্রতীক বরাদ্দ পাওয়া চেয়ারম্যান প্রার্থীরা হলেন, এনায়েত হোসেন নয়ন (কাপ পিরিচ), শেখ মোহাম্মদ আতাউর রহমান (ঘোড়া), ফেরদৌস হোসেন আরিফ (আনারস), উত্তম কুমার শর্মা (দোয়াত-কলম) ও মোহাম্মদ মোস্তফা (মোটরসাইকেল)। ভাইস চেয়ারম্যান পদে ৪ জন প্রার্থী মধ্যে সাইফুল ইসলাম (চশমা), শেখ সেলিম (টিয়া পাখি) সালাহ উদ্দিন আহম্মদ (টিউবওয়েল) ও সাইফুল আলম (তালা) প্রতীক পেয়েছেন। অপরদিকে মহিলা ভাইস চেয়ারম্যান পদে ইসমত আরা ফেন্সি (কলস), ও উম্মে কুলসুম কলি (ফুটবল) ও বিবি কুলছুমা চম্পা (পদ্ম ফুল)।
উপজেলার ১৬ টি ইউনিয়ন ও ২ টি পৌরসভা নিয়ে গঠিত এই উপজেলা। এর আগে গত ১৫ এপ্রিল মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ১৩ জন প্রার্থী মনোনয়ন জমা দেন। পরে চেয়ারম্যান পদ থেকে বারইয়ারহাট পৌরসভার সাবেক মেয়র মো. জালাল উদ্দিন নামের প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করলে ১২ জনের প্রার্থিতা চূড়ান্ত হয়। ২৩ এপ্রিল প্রতীক বরাদ্দ দেয়। আগামী ৮ মে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।



















