মনিরাজ শাহ, তাহিরপুর প্রতিনিধি: তাহিরপুরে শতকরা ৭০ভাগ ভর্তুকিতে কৃষকের মাঝে কম্বাইন্ড হারভেস্টার বিতরণ করা হয়েছে।
আজ ২৩শে এপ্রিল মঙ্গলবার ১২ টায় তাহিরপুর উপজেলা মাঠে উপজেলা কৃষি অধিদপ্তরের আয়োজনে ২০২৩-২৪ মৌসুমের সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্পের আওতায় উপজেলার একজন কৃষকের মাঝে কম্বাইন্ড হারভেস্টার বিতরণ করা হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ ইকবাল চৌধুরী,কম্বাইন্ড হারভেস্টার পাওয়া কৃষক হলেন-তাহিরপুর সদর ইউনিয়নের কৃষক তারা মিয়া।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার সালমা পারভীন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. হাসান- উদ-দৌলা, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মিজানুর রহমান, তাহিরপুর সদর ইউনিয়ন চেয়ারম্যান জুনাব আলী,বড়দল দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইউনুছ আলী, শ্রীপুর দক্ষিণ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলী আহমদ মুরাদ, শ্রীপুর উত্তর ইউনিয়ন চেয়ারম্যান আলী হায়দার প্রমুখ।
















