১২:৩৯ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশের আকাশে শাওয়ালের চাঁদ দেখা যায়নি, ঈদ বৃহস্পতিবার

শহীদুল হাকিম চৌধূরী: বাংলাদেশের আকাশে শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। পবিত্র ঈদুল ফিতর উদযাপন হবে আগামী ১১ এপ্রিল বৃহস্পতিবার।

আজ মঙ্গলবার ৯ এপ্রিল সন্ধ্যা সাড়ে ৭টায় (মাগরিবের নামাজের পর) ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে আয়োজিত বৈঠক শেষে এ তথ্য জানিয়েছে জাতীয় চাঁদ দেখা কমিটি। বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় সভাপতিত্ব করেন কমিটির সভাপতি ও ধর্মমন্ত্রী মো. ফরিদুল হক খান।

সভা থেকে ১৪৪৫ হিজরি সনের শাওয়াল মাসের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনা করে ঈদুল ফিতর উদযাপনের তারিখ ঘোষণা করা হয়। দেশের কোথাও চাঁদ দেখা না যাওয়ায় বুধবার রমজান মাসের ৩০ দিন পূর্ণ হবে। ঈদ উদযাপিত হবে আগামী ১১ এপ্রিল বৃহস্পতিবার।

চাঁদ দেখা কমিটির বৈঠক শেষে কমিটির সভাপতি মো. ফরিদুল হক খান বলেন, দেশের সাতটি বিভাগীয় ও ৬৪টি জেলা কার্যালয় থেকে চাঁদ দেখার চেষ্টা করা হয়। আবহাওয়া দপ্তর থেকেও পর্যবেক্ষণ চালানো হয়েছে। কোথাও চাঁদ দেখার খবর পাওয়া যায়নি।

সর্বাধিক পঠিত

ঢাকার উদ্দেশে রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গী

বাংলাদেশের আকাশে শাওয়ালের চাঁদ দেখা যায়নি, ঈদ বৃহস্পতিবার

আপডেট: ১০:১৪:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ এপ্রিল ২০২৪