০৭:৫৩ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

বঙ্গবন্ধু সেতু পশ্চিম মহাসড়কে ঈদযাত্রায় যানবাহনের চাপ বাড়লেও নেই যানজট

  • আপডেট: ০১:৪৭:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ এপ্রিল ২০২৪
  • 188

সিরাজগঞ্জ প্রতিনিধি: বঙ্গবন্ধু সেতু পশ্চিম মহাসড়কে ঈদযাত্রায় যানবাহনের চাপ বাড়লেও নেই যানজট। এতে স্বস্তিতে গন্তব্যে ফিরছে উত্তর ও দক্ষিণাঞ্চলের ২২ জেলার মানুষ।

৯ এপ্রিল মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে বঙ্গবন্ধু সেতু পশ্চিম মহাসড়কের বিভিন্ন জায়গা ঘুরে এমন চিত্র দেখা গেছে। হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল ওয়াদুদ বলেন, মহাসড়কে গত দুদিনের তুলনায় আজ যানবাহনের চাপ বেড়েছে। তবে কোথাও যানজট নেই।

এবার উত্তর ও দক্ষিণাঞ্চলের মানুষের ঈদযাত্রা নির্বিঘ্ন করতে জেলা ও হাইওয়ে পুলিশের আট শতাধিক পুলিশ সদস্য পালাক্রমে দায়িত্ব পালন করছেন বলে জানান তিনি। জীবনের ঝুঁকি নিয়ে ট্রাকে করে গন্তব্যে ফিরছিলেন পোশাকশ্রমিক আফরোজা বেগম। তিনি বলেন, বাসে অতিরিক্ত ভাড়া ও সিট না পেয়ে ঝুঁকি নিয়ে ট্রাকে উঠেছি। এতে একটু কষ্ট হলেও কম ভাড়ায় বাড়িতে যেতে পারছি। এদিকে গত ২৪ ঘণ্টায় বঙ্গবন্ধু সেতু পারাপার হয়েছে ৪৩ হাজার ৪২৭টি যানবাহন।

সর্বাধিক পঠিত

দেশের বাজারে সোনার দাম বাড়ানো হয়েছে ভরিতে ৫৪৮২ টাকা

বঙ্গবন্ধু সেতু পশ্চিম মহাসড়কে ঈদযাত্রায় যানবাহনের চাপ বাড়লেও নেই যানজট

আপডেট: ০১:৪৭:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ এপ্রিল ২০২৪