১১:২৪ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

এমভি আবদুল্লাহ’র ২৩ নাবিকের ঈদের আগে মুক্তির আশা

  • আপডেট: ০১:৪০:১০ অপরাহ্ন, শনিবার, ৩০ মার্চ ২০২৪
  • 198

মো.মোতাহার আলী: ভারত মহাসাগরে সোমালিয়ার জলদস্যুদের কবলে পড়া বাংলাদেশি পতাকাবাহী জাহাজ এমভি আবদুল্লাহ’র ২৩ নাবিক ঈদের আগে যেকোনও সময় দেশে ফিরবেন বলে আশা করা যাচ্ছে। কবে মুক্তি পাচ্ছেন সে বিষয়ে সুনির্দিষ্ট কিছু জানা না গেলেও তবে দস্যুদের সঙ্গে জাহাজ কর্তৃপক্ষের মুক্তিপণ নিয়ে সমঝোতা হয়েছে, এমন ইঙ্গিত পাওয়া গেছে।

এমভি আবদুল্লাহ জাহাজটি কবির গ্রুপের এসআর শিপিংয়ের মালিকানাধীন। ওই জাহাজের নাবিকদের মুক্তিপণ হিসেবে দস্যুদের অর্থ দেওয়ার বিষয়ে কিছু জানাতে রাজি হননি মালিকপক্ষের কেউ। তবে কবির গ্রুপের মিডিয়া উপদেষ্টা মিজানুল ইসলাম বলেন, জাহাজে জিম্মি নাবিকরা সুস্থ আছেন। দস্যুদের সঙ্গেও আমাদের আলোচনায় অগ্রগতি হয়েছে। আমরা চেষ্টা করছি ঈদের আগেই যেন জিম্মি নাবিকদের দেশে ফিরিয়ে আনতে পারি।

এদিকে, কবির গ্রুপের অপর এক কর্মকর্তা জানিয়েছেন, দস্যুদের কবল থেকে নাবিকদের মুক্ত করতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। জিম্মিদশা থেকে মুক্তির পর ২৩ নাবিককে আকাশপথে দেশে ফিরিয়ে আনা হবে। জাহাজটিতে নতুন করে ২৩ জনের একটি টিমকে দায়িত্ব দেওয়া হবে। তারাই কয়লাভর্তি জাহাজটিকে সোমালিয়া থেকে দুবাইয়ে নিয়ে যাবেন। ইতোমধ্যে ওই ২৩ জন নাবিকের নতুন টিম প্রস্তুত করেছেন জাহাজের মালিক।

দস্যুদের কবলে জিম্মি বেশ কয়েকজন নাবিকদের স্বজনরা বলেছেন, আমরা প্রতিদিন এসআর শিপিংয়ের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করে জিম্মি নাবিকদের খবর নিচ্ছি। কর্মকর্তারা সর্বশেষ আমাদের বলেছেন, নাবিকদের দেশে ফিরিয়ে আনতে দস্যুদের সঙ্গে কথা হয়েছে। জাহাজমালিক দস্যুদের চাহিদামতো অর্থ দিতে রাজি হয়েছেন। এখন নাকি সমস্যাটা হয়েছে ডলার নিয়ে। দস্যুদের এই টাকা দেশ থেকে নাকি জোগান দেওয়ার সুযোগ আইনে নেই। এ টাকা অন্য দেশ থেকে সংগ্রহ করে দিতে হবে। এখন টাকা সংগ্রহের জন্য নাকি নাবিকদের মুক্তিতে দেরি হচ্ছে।

সর্বাধিক পঠিত

ঢাকার উদ্দেশে রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গী

এমভি আবদুল্লাহ’র ২৩ নাবিকের ঈদের আগে মুক্তির আশা

আপডেট: ০১:৪০:১০ অপরাহ্ন, শনিবার, ৩০ মার্চ ২০২৪